Leviticus 1:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সে ভেড়া কিংবা ছাগলের পাল থেকে পোড়ানো-কোরবানী হিসেবে উপহার দেয় তবে নিখুঁত একটি পুরুষ পশু আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি মেষপাল থেকে হোমবলি উৎসর্গ করা হয়, পালের মেষ কিংবা ছাগল হোক, তা হবে নিষ্কলঙ্ক এক পুংশাবক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি সে মেষের কিম্বা ছাগের পাল হইতে হোমবলিরূপে উপহার দেয়, তবে নির্দ্দোষ এক পুংপশু আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সে মেষের কিম্বা ছাগের পাল হইতে হোমবলিরূপে উপহার দেয় তবে নির্দোষ একটি পুংপশু আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান যদি ভেড়া বা ছাগল দিয়ে করা হয় তবে সেটা হতে হবে একটা খুঁতহীন পুরুষ ভেড়া বা ছাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি ভেড়া বা ছাগল দিয়ে এই পোড়ানো-কোরবানী দেওয়া হয় তবে সেটা হতে হবে একটা নিখুঁত পুরুষ ভেড়া বা ছাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সে তার পাল থেকে মেষ কিম্বা ছাগ হোমের জন্য উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিঁখুত একটি পুংশাবক সংগ্রহ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন কেউ হোমবলি হিসেবে একটা মেষ বা একটা ছাগল উপহার দেয়, তখন সেই প্রাণীটিকে অবশ্যই পুরুষ প্রাণী হতে হবে, যার মধ্যে কোন দোষ বা খুঁত নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি সে ভেড়ার অথবা ছাগলের পাল থেকে ভেড়া কিংবা ছাগল হোমবলি হিসাবে উপহার দেয়, তবে সে নির্দোষ এক পুরুষ পশু আনবে।