Leviticus 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেটি কোরবানগাহ্‌র পাশে উত্তর দিকে মাবুদের সম্মুখে জবেহ্‌ করবে এবং হারুনের পুত্র ইমামেরা কোরবানগাহ্‌র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সামনে বেদির উত্তর দিকে সে পশুটি হত্যা করবে ও হারোণের পুত্র যাজকেরা বেদির চারপাশে বলিদানের রক্ত ছিটিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা বেদির পার্শ্বে উত্তরদিকে সদাপ্রভুর সম্মুখে হনন করিবে, এবং হারোণের পুত্র যাজকেরা বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা বেদির পার্শ্বে উত্তরদিকে সদাপ্রভুর সম্মুখে হনন করিবে, এবং হারোণের পুত্র যাজকেরা বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গকারী সেটা বেদীর উত্তর পাশে নিয়ে গিয়ে সদাপ্রভুর সামনে কাটবে, আর হারোণের পুরোহিত ছেলেরা তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীদাতা সেটা কোরবানগাহের উত্তর পাশে নিয়ে গিয়ে মাবুদের সামনে জবাই করবে, আর হারুনের যে ছেলেরা ইমাম তারা তার রক্ত নিয়ে কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেটিকে সে বেদীর উত্তর দিকে নিয়ে গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হনন করবে আর হারোণ বংশের যাজকেরা তার রক্ত বেদীর গায়ে চারদিকে সিঞ্চন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সামনে বেদীর উত্তর দিকে সে প্রাণীটিকে হত্যা করবে| তারপর হারোণের পুত্ররা অর্থাৎ‌ যাজকরা প্রাণীটির রক্ত বেদীর ওপরে এবং চারপাশে ছিটিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে অবশ্যই বেদির পাশে উত্তরদিকে সদাপ্রভুর সামনে তা হত্যা করবে এবং হারোণের ছেলে যাজকেরা বেদির ওপরে চারিদিকে তার রক্ত ছিঁটাবে।