Leviticus 1:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে তা খণ্ড খণ্ড করবে আর ইমাম মাথা ও চর্বি সহ তা কোরবানগাহ্‌র উপরিস্থ আগুন ও কাঠের উপরে সাজাবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে পশুটিকে খণ্ড খণ্ড করে কাটবে এবং পশুটির মাথা ও চর্বি সমেত সমস্ত অর্ঘ্য যাজক সাজাবে ও বেদিতে জ্বলন্ত কাঠের উপরে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে তাহা খণ্ড খণ্ড করিবে, আর যাজক মস্তক ও মেদশুদ্ধ তাহা বেদির উপরিস্থ অগ্নির ও কাষ্ঠের উপরে সাজাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে তাহা খণ্ড খণ্ড করিবে, আর যাজক মস্তক ও মেদসুদ্ধ তাহা বেদির উপরিস্থ অগ্নির ও কাষ্ঠের উপরে সাজাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গকারী সেটা খণ্ড খণ্ড করে কাটবে আর পুরোহিত তার চর্বি, মাথা ও মাংসের খণ্ডগুলো নিয়ে বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপর সাজাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীদাতা সেটা টুকরা টুকরা করে কাটবে আর ইমাম তার চর্বি, মাথা ও গোশ্‌তের টুকরাগুলো নিয়ে কোরবানগাহের উপরকার জ্বলন্ত কাঠের উপর সাজাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সে ঐ পশুটিকে খণ্ড খণ্ড করে কাটবে এবং যাজক সেটির মুণ্ড ও মেদসহ সেই খণ্ডগুলি বেদীর আগুনে আহুতি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাজকরা প্রাণীটিকে টুকরো টুকরো করে কাটবে| তারপর তারা টুকরোগুলো (মাথা ও চর্বিযুক্ত মাংস) বেদীর আগুনে রাখা কাঠের ওপর রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে তা টুকরো টুকরো করবে, আর যাজক মাথা ও মেদের সঙ্গে সেটি বেদির ওপরে অবস্থিত আগুনের ও কাঠের ওপরে সাজাবে।