Leviticus 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার অন্ত্রগুলো ও পাগুলো পানিতে ধুয়ে নেবে। পরে ইমাম সম্পূর্ণ অংশই কোরবানী করে কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে ফেলবে। এটি পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ওই পশুর অন্ত্র ও পা জলে ধুয়ে নেবে এবং যাজক সমস্ত নৈবেদ্য তুলবে ও বেদিতে পোড়াবে। এটি হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিবে; পরে যাজক সমস্তটা উৎসর্গ করিয়া বেদির উপরে দগ্ধ করিবে; তাহা হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিবে। পরে যাজক সমস্তটা উৎসর্গ করিয়া বেদির উপরে দগ্ধ করিবে; তাহা হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গকারী সেটার পা ও পেটের ভিতরের অংশগুলো জলে ধুয়ে দেবে আর পুরোহিত সেগুলো সুদ্ধ গোটা পশুটাই বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীদাতা সেটার পা ও পেটের ভিতরের অংশগুলো পানিতে ধুয়ে দেবে আর ইমাম সেগুলো সুদ্ধ গোটা পশুটাই কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-কোরবানী, আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেই পশুর অন্ত্র ও পাগুলি সেই যজমান জলে ধুয়ে দেবে, পরে পুরোহিত সেগুলি সবই বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম বলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা জল দিয়ে প্রাণীটির পাগুলি আর দেহের ভিতরের অংশগুলি ধুয়ে নেবে| যাজকদের অবশ্যই পশুটির সমস্ত অংশই উৎসর্গ করতে হবে| তারা বেদীর ওপর প্রাণীটিকে পুড়িয়ে নেবে| এ হল হোমবলি, আগুনে প্রস্তুত নৈবেদ্য| এই সুগন্ধ প্রভুকে খুশী করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার অন্ত্র ও পা জলে ধোবে; পরে যাজক সম্পূর্ণটিই উৎসর্গ করবে এবং বেদির ওপরে পোড়াবে; তা হোমবলি এবং সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধস্বরূপ আগুনে উত্সর্গ করা উপহার।