Leviticus 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসেবে কোন পাখি উপহার দেয় তবে ঘুঘু কিংবা কবুতরের বাচ্চাদের মধ্য থেকে তার উপহার দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি সদাপ্রভুর উদ্দেশে পাখিদের হোমবলি উৎসর্গ করা হয়, তাহলে ঘুঘু অথবা কপোতশাবক সে উপহার দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে পক্ষিগণ হইতে হোমবলির উপহার দেয়, তবে ঘুঘু কিম্বা কপোতশাবকদের মধ্য হইতে আপন উপহার দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে পক্ষী সমূহ হইতে হোমবলির উপহার দেয়, তবে ঘুঘু কিম্বা কপোতশাবকদের মধ্য হইতে আপন উপহার দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভুর উদ্দেশে এই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান যদি কোন পাখী দিয়ে করা হয় তবে উৎসর্গকারীকে একটা ঘুঘু বা কবুতর আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের উদ্দেশে এই পোড়ানো-কোরবানী যদি কোন পাখী দিয়ে দেওয়া হয় তবে কোরবানীদাতাকে একটা ঘুঘু বা কবুতর আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যদি কোন ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য পাখি উৎসর্গ করতে চায়, তাহলে তাকে ঘুঘু অথবা কপোত শাবক সংগ্রহ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন কোন লোক প্রভুকে হোমবলি হিসেবে একটি পাখী উপহার দেয়, তখন সেই পাখীটি যেন একটি ঘুঘু কিংবা একটি কচি পায়রা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সে সদাপ্রভুর উদ্দেশ্যে পাখিদের থেকে হোমবলির উপহার দেয়, তবে সে অবশ্যই ঘুঘু কিংবা বাচ্চা পায়রার মধ্য থেকে নিজের উপহার দেবে।