Leviticus 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম তা কোরবানগাহ্র কাছে এনে তার মাথা মুচড়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে এবং তার রক্ত কোরবানগাহ্র পাশে ঢেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক ওই পাখিকে বেদিতে আনবে, তার মাথা মুচড়ে বেদিতে পোড়াবে; পাখির রক্ত বেদির পাশ দিয়ে প্রবাহিত হতে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক তাহা বেদির নিকটে আনিয়া তাহার মস্তক মুচড়াইয়া তাহাকে বেদিতে দগ্ধ করিবে, এবং তাহার রক্ত বেদির পার্শ্বে নিষ্পীড়ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক তাহা বেদির নিকটে আনিয়া তাহার মস্তক মুচড়াইয়া তাহাকে বেদিতে দগ্ধ করিবে, এবং তাহার রক্ত বেদির পার্শ্বে নিষপীড়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সেটা বেদীর কাছে নিয়ে যাবে এবং তার মাথাটা মুচ্ড়ে গলা থেকে আলাদা করে নিয়ে বেদীর উপরে পুড়িয়ে দেবে আর রক্তটা চেপে বের করে বেদীর একপাশের গায়ের উপর ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সেটা কোরবানগাহের কাছে নিয়ে যাবে এবং তার মাথাটা মুচ্ড়ে গলা থেকে আলাদা করে নিয়ে কোরবানগাহের উপরে পুড়িয়ে দেবে আর রক্তটা চেপে বের করে কোরবানগাহের একপাশের গায়ের উপর ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাজক সেটির মাথা মুচড়ে বেদীর আগুনে আহুতি দেবে এবং রক্ত বেদীর পাশে নিংড়ে ঝরিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই নৈবেদ্যটিকে বেদীর কাছে আনবে| তারপর সে পাখীর মাথাটি টেনে ছিঁড়ে নেবে এবং বেদীর ওপর পাখীটিকে পোড়াবে| পাখীটির রক্ত বেদীর পাশে ফেলে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক তা বেদির কাছে এনে তার মাথা মোচড় দিয়ে তাকে বেদিতে পোড়াবে এবং তার রক্ত বেদির পাশে ঢেলে দেবে।