Leviticus 1:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে তার মলের সঙ্গে পালকগুলো নিয়ে কোরবানগাহ্র পূর্ব পাশে ভস্ম রাখার স্থানে নিক্ষেপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ওই পাখির কণ্ঠনালীর থলি ও অন্যান্য আবর্জনা তুলবে ও ভস্মস্থানের বেদির পূর্বদিকে নিক্ষেপ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে তাহার মলের সহিত আমাশয় লইয়া বেদির পূর্ব্ব পার্শ্বে ভস্মের স্থানে নিক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে তাহার মলের সহিত পালখগুলি লইয়া বেদির পূর্ব পার্শ্বে ভস্মের স্থানে নিক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গকারী পাখীটার গলার থলি ও তার মধ্যেকার সব কিছু বেদীর পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীদাতা পাখীটার গলার থলি ও তার মধ্যেকার সব কিছু কোরবানগাহের পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সে পাখিটির মল ও পালকগুলি তুলে বেদীর পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই পাখীটির গলার থলিটা টেনে নেবে, পালকগুলিও সরাবে এবং সেগুলিকে বেদীর পূর্ব দিকে ছুঁড়ে ফেলে দেবে| বেদী থেকে ছাই সরিয়ে রাখার এটাই হল জায়গা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে তার মলের সঙ্গে পালক নিয়ে বেদির পূর্ব দিকে ছাইয়ের জায়গায় ফেলে দেবে।