Leviticus 1:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ওর ডানা ভাঙবে, কিন্তু পাখিটি ছিঁড়ে ফেলবে না। এরপর ইমাম কোরবানগাহ্‌র উপরে, আগুনের উপরিস্থ কাঠের উপরে, তাকে পুড়িয়ে ফেলবে। এটি পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে পাখিটির ডানা ভাঙবে, কিন্তু পাখিটিকে পুরোপুরি ছিঁড়ে ফেলবে না, এবং বেদিতে জ্বলন্ত কাঠে যাজক পাখিটিকে পোড়াবে। এটি হোমবলি, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক এক উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে উহার পক্ষ ভাঙ্গিবে, কিন্তু পক্ষীটী ছিঁড়িয়া ফেলিবে না; এবং যাজক বেদির উপরে, অগ্নির উপরিস্থ কাষ্ঠের উপরে তাহাকে দগ্ধ করিবে; তাহা হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে উহার পক্ষ ভাঙ্গিবে, কিন্তু পক্ষীটি ছিঁড়িয়া ফেলিবে না; এবং যাজক বেদির উপরে, অগ্নির উপরিস্থ কাষ্ঠের উপরে, তাহাকে দগ্ধ করিবে; তাহা হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে ডানা ধরে পাখীটা এমন ভাবে ছিঁড়বে যেন সেটা দুই টুকরা হয়ে না যায়। তারপর পুরোহিত সেটা নিয়ে বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপর পুড়িয়ে দেবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে ডানা ধরে পাখীটা এমন ভাবে ছিঁড়বে যেন সেটা দুই টুকরা হয়ে না যায়। তারপর ইমাম সেটা নিয়ে কোরবানগাহের উপরকার জ্বলন্ত কাঠের উপর পুড়িয়ে দেবে। এটা পোড়ানো-কোরবানী, আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ঐ পাখিটির ডানা ভাঙ্গবে কিন্তু সেটিকে ছিঁড়ে দু’টুকরো করবে না। তারপর যাজক বেদীর আগুনে সেটিকে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম বলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক পাখীটির ডানার জায়গাটা ছিঁড়ে ফেলবে কিন্তু পাখীটিকে দুভাগ করবে না| তারপর পাখীটিকে বেদীর উপর কাঠের ওপরকার আগুনে পোড়াবে| এটা হল হোমবলি, আগুনে প্রস্তুত নৈবেদ্য| এর সুগন্ধ প্রভুকে খুশী করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে অবশ্যই সেটির ডানা ধরে টেনে ছিঁড়বে কিন্তু সেটিকে সম্পূর্ণরূপে দুই ভাগে ভাগ করবে না এবং যাজক বেদির ওপরে, আগুনের ওপরে অবস্থিত কাঠের ওপরে তাকে পোড়াবে; তা হোমবলি হবে এবং সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ স্বরূপ আগুনে উত্সর্গ করা উপহার’।”