Leviticus 1:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যদি গরুর পাল থেকে পোড়ানো-কোরবানী হিসেবে কোন উপহার দেয় তবে নিখুঁত একটি পুরুষ পশু আনবে। মাবুদের সম্মুখে গ্রাহ্য হবার জন্য জমায়েত-তাঁবুর দরজার কাছে সে তা আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি সে পশুপাল থেকে হোমবলি উপহার দেয়, তাহলে নিষ্কলঙ্ক এক পুংপশু উৎসর্গ করুক। সে অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশদ্বারে এই উপহার রাখবে, যেন তা সদাপ্রভুর গ্রহণযোগ্য হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যদি গোপাল হইতে হোমবলির উপহার দেয়, তবে নির্দ্দোষ এক পুংপশু আনিবে; সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম-তাম্বুর দ্বারসমীপে আনয়ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যদি গরুর পাল হইতে হোমবলির উপহার দেয়, তবে নির্দোষ একটি পুংপশু আনিবে; সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম-তাম্বুর দ্বারসমীপে আনয়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি সে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান গরু দিয়ে করতে চায় তবে সেটা হতে হবে একটা খুঁতহীন ষাঁড়। সদাপ্রভু যাতে তার উপর সন্তুষ্ট হন সেইজন্য তাকে সেই ষাঁড়টা মিলন-তাম্বুর দরজার কাছে উপস্থিত করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি সে গরু দিয়ে পোড়ানো-কোরবানী দিতে চায় তবে সেটা হতে হবে একটা নিখুঁত ষাঁড়। মাবুদ যাতে তার উপর সন্তুষ্ট হন সেইজন্য তাকে সেই ষাঁড়টা মিলন-তাম্বুর দরজার কাছে উপস্থিত করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যদি তার গরুর পাল থেকে হোমের জন্য বলি উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিখুঁত একটি পুং গোবৎস সংগ্রহ করতে হবে এবং প্রভু পরমেশ্বরের গ্রাহ্য হওয়ার জন্য সেটিকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন কোন ব্যক্তি তার গো-পাল থেকে হোমবলি দেয়, তখন সেটা যেন ষাঁড় হয়, যার মধ্যে কোন দোষ নেই| সমাগম তাঁবুতে ঢোকার মুখে সে প্রাণীটিকে আনবে| তারপর প্রভু সেই নৈবেদ্য গ্রহণ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে যদি গরুর পাল থেকে হোমবলির উপহার দেয়, তবে সে নির্দোষ এক পুরুষ পশু আনবে, সদাপ্রভুর সামনে গ্রহণযোগ্য হবার জন্য সমাগম তাঁবুর প্রবেশ দরজার সামনে আনবে।