Leviticus 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে পোড়ানো-কোরবানীর জন্য আনা পশুটির মাথায় হাত রাখবে আর তা তার কাফ্ফারা হিসেবে তার পক্ষে কবুল করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোমবলির মাথায় সে হাত রাখবে ও তা প্রায়শ্চিত্তরূপে তার পক্ষে গৃহীত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হোমবলির মস্তকে হস্তার্পণ করিবে; আর তাহা তাহার প্রায়শ্চিত্তরূপে তাহার পক্ষে গ্রাহ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে হোমবলির মস্তকে হস্তার্পণ করিবে; আর তাহা তাহার প্রায়শ্চিত্তরূপে তাহার পক্ষে গ্রাহ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো-উৎসর্গের জন্য আনা সেই ষাঁড়টার মাথার উপরে সে তার হাত রাখবে; আর সেটা তার জায়গায় তার পাপ ঢাকবার জন্য গ্রহণ করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পোড়ানো-কোরবানীর জন্য আনা সেই ষাঁড়টার মাথার উপরে সে তার হাত রাখবে; আর সেটা তার জায়গায় তার গুনাহ্ ঢাকবার জন্য কবুল করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর হোমের জন্য নির্দিষ্ট বলির পশুর মাথায় সে হাত রাখবে, তাহলে সেই বলি তার পক্ষে প্রায়শ্চিত্তস্বরূপ গ্রাহ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাণীটিকে হত্যা করার সময় সে অবশ্যই প্রাণীটির মাথায় তার হাত রাখবে| প্রভু সেই ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করার জন্যই প্রায়শ্চিত্তরূপে হোমবলি গ্রহণ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হোমবলির মাথার ওপরে হাত বাড়িয়ে দেবে; আর তা তার প্রায়শ্চিত্তের জন্যে তার পক্ষে গ্রহণ করা হবে।