Leviticus 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে মাবুদের সম্মুখে সেই ষাঁড় জবেহ্ করবে। হারুনের পুত্র ইমামেরা তার রক্ত নিয়ে জমায়েত-তাঁবুর দরজার কাছে স্থাপিত কোরবানগাহ্র উপরে সেই রক্ত চারদিকে ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভুর সামনে সে এঁড়ে বাছুরটি বধ করবে এবং এরপরে হারোণের পুত্র যাজকেরা রক্ত নেবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারের চারপাশে বেদির সর্বত্র রক্ত ছিটিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে, ও হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকটে আনিবে, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত বেদির উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে। হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকটে আনিবে, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত বেদির উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর সামনে সে সেই ষাঁড়টা কাটবে আর হারোণের পুরোহিত ছেলেরা তার রক্ত নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে রাখা বেদীটার চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের সামনে সে সেই ষাঁড়টা জবাই করবে আর হারুনের যে ছেলেরা ইমাম তারা তার রক্ত নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে রাখা কোরবানগাহ্টার চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে ঐ গোবৎসটি হনন করবে এবং হারোণ বংশের পুরোহিতেরা সেই বলির রক্ত সম্মিলন শিবিরের দ্বারে প্রতিষ্ঠিত বেদীর গায়ে চারদিকে সিঞ্চন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভুর সামনেই সে সেই এঁড়ে বাছুরটিকে হনন করবে| তারপর হারোণের পুত্ররা অর্থাৎ যাজকরা সমাগম তাঁবুতে ঢোকার মুখে অবস্থিত বেদীর কাছে অবশ্যই সেই রক্ত আনবে এবং বেদীর ওপরে এবং চারপাশে তা ছিটিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে সদাপ্রভুর সামনে সেই ষাঁড়টি হত্যা করবে, যাজকেরা অর্থাৎ হারোণের ছেলেরা তার রক্ত কাছে আনবে এবং সমাগম তাঁবুর প্রবেশ দরজায় অবস্থিত বেদির ওপরে সেই রক্ত চারিদিকে ছিঁটাবে।