Leviticus 1:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার অন্ত্রগুলো ও পাগুলো পানিতে ধুয়ে নেবে। পরে ইমাম কোরবানগাহ্‌র উপরে সেসব পুড়িয়ে ফেলবে। এটি পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশুর শরীরের ভিতরের অংশ ও পাগুলি সে জলে ধোবে এবং যাজক সে সকল বেদির আগুনে পোড়াবে। এটি হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সন্তোষজনক সৌরভার্থক অগ্নিকৃত এক উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিবে; পরে যাজক বেদির উপরে সে সমস্ত দগ্ধ করিবে; ইহা হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিবে। পরে যাজক বেদির উপরে সেই সমস্ত দগ্ধ করিবে; ইহা হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গকারী সেটার পা এবং পেটের ভিতরের সমস্ত অংশগুলো জলে ধুয়ে দেবে এবং পুরোহিত সেগুলো সুদ্ধ গোটা ষাঁড়টাই বেদীর উপরে পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীদাতা সেটার পা এবং পেটের ভিতরের সমস্ত অংশ পানিতে ধুয়ে দেবে এবং ইমাম সেগুলো সুদ্ধ গোটা ষাঁড়টাই কোরবানগাহের উপরে পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-কোরবানী, আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই পশুর অন্ত্র ও পাগুলি যজমান জলে ধুয়ে দেবে, পরে যাজক সেগুলি বেদীর উপরে হোমানলে আহুতি দেবে। কিছুই বাদ দেবে না। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা জল দিয়ে অবশ্যই জন্তুটির পাগুলি আর দেহের ভিতরের অংশগুলি ধুয়ে নেবে| তারপর তারা বেদীর ওপরকার জন্তুটির সমস্ত অংশ পুড়িয়ে নেবে| এ হল হোমবলি, আগুনে প্রস্তুত একটি নৈবেদ্য| এই নৈবেদ্যর সুগন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার অন্ত্র ও পা জলে ধোবে; পরে যাজক বেদির ওপরে সে সব হোমবলি হিসাবে পোড়াবে, যা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ স্বরূপ আগুনে উত্সর্গ করা উপহার।