Leviticus 10:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুনের পুত্র নাদব ও অবীহূ নিজ নিজ ধূপদানী নিয়ে তাতে আগুন রাখল ও তার উপরে ধূপ দিয়ে মাবুদের সম্মুখে তাঁর হুকুম লঙ্ঘন করে অবৈধ আগুন নিবেদন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের ধূপাধার নিল, এবং তাতে ধূপ দিয়ে আগুন সংযোগ করল ও সদাপ্রভুর সামনে অসমর্থিত আগুন উৎসর্গ করল, যা তাঁর আজ্ঞার পরিপন্থী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণের পুত্র নাদব ও অবীহূ আপন আপন অঙ্গারধানী লইয়া তাহাতে অগ্নি রাখিল, ও তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে তাঁহার আজ্ঞার বিপরীতে ইতর অগ্নি উৎসর্গ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণের পুত্র নাদব ও অবীহূ আপন আপন অঙ্গারধানী লইয়া তাহাতে অগ্নি রাখিল, ও তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে তাঁহার আজ্ঞার বিপরীতে ইতর অগ্নি উৎসর্গ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের আগুনের পাত্রে করে আগুন নিয়ে তার উপর ধূপ দিল। তারা সদাপ্রভুর নির্দেশের বাইরে অন্য আগুনে সদাপ্রভুর উদ্দেশে ধূপ উৎসর্গ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুনের ছেলে নাদব ও অবীহূ তাদের আগুনের পাত্রে করে আগুন নিয়ে তার উপর ধূপ দিল। তারা মাবুদের হুকুমের বাইরে অন্য আগুনে মাবুদের উদ্দেশে ধূপ কোরবানী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণের দুই পুত্র নাদব ও অবিহু তাদের ধূপদানীতে আগুন দিয়ে তার উপর ধূপ ছড়িয়ে দিল এবং প্রভু পরমেশ্বরের নির্দেশ ছাড়াই তাঁর সামনে সেই অবৈধ অগ্নি উপস্থিত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর হারোণের পুত্ররা, নাদব ও অবীহূ ধূপ জ্বালাবার ধূপদানী নিলো| এবং ভিন্ন আগুন ব্যবহার করে সেই সুগন্ধী প্রজ্বলিত করলো| মোশি তাদের যে আগুন ব্যবহার করতে নির্দেশ দিয়েছিল সেই আগুন তারা ব্যবহার করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণের ছেলে নাদব ও অবীহূ নিজের নিজের ধুনুচি নিয়ে তাতে আগুন রাখল ও তার ওপরে ধূপ দিয়ে সদাপ্রভুর সামনে তাঁর আজ্ঞার বিপরীতে অদ্ভুত আগুন যা সদাপ্রভুর আজ্ঞা বহির্ভূত, তা উৎসর্গ করল।