Leviticus 10:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং মাবুদ মূসার দ্বারা বনি-ইসরাইলকে যেসব বিধি দিয়েছেন, তা তাদেরকে শিক্ষা দিতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং মোশির মাধ্যমে সদাপ্রভু যেসব বিধি দিয়েছেন সেগুলি তুমি ইস্রায়েলীদের অবশ্যই শেখাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সদাপ্রভু মোশি দ্বারা ইস্রায়েল-সন্তানগণকে যে সকল বিধি দিয়াছেন, তাহা তাহাদিগকে শিক্ষা দিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সদাপ্রভু মোশির দ্বারা ইস্রায়েল-সন্তানগণকে যে সকল বিধি দিয়াছেন, তাহা তাহাদিগকে শিক্ষা দিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া সদাপ্রভু মোশির মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের যে সব নিয়ম দিয়েছেন তা-ও তোমরা তাদের শিখাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া মাবুদ মূসার মধ্য দিয়ে বনি-ইসরাইলদের যে সব নিয়ম দিয়েছেন তা-ও তোমরা তাদের শিখাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির মাধ্যমে প্রভু যে বিধিব্যবস্থা দিয়েছেন ইসরায়েলের সকলকে তা শিখাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশির মাধ্য়মে লোকদের সেইসব বিধি জানিয়ে দিলেন, তুমি লোকদের ঐসব বিধি সম্পর্কে অবশ্যই অবহিত করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সদাপ্রভু মোশির মাধ্যমে ইস্রায়েল-সন্তানদেরকে যে সব বিধি দিয়েছেন, তাদেরকে শিক্ষা দিতে পারবে।