Leviticus 10:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা হারুন ও তাঁর অবশিষ্ট দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরকে বললেন, মাবুদের উদ্দেশে অগ্নিকৃত কোরবানীর অবশিষ্ট যে শস্য-উৎসর্গ আছে, তা নিয়ে গিয়ে তোমরা কোরবানগাহ্‌র পাশে বিনা খামিতে ভোজন কর, কেননা তা অতি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি হারোণকে ও তাঁর দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত উপহারের অবশিষ্ট যে শস্য-নৈবেদ্য আছে, তা নিয়ে বেদির পাশে খামিরবিহীন খাদ্য প্রস্তুত ও ভোজন করো, কেননা এটি অত্যন্ত পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি হারোণকে ও তাঁহার অবশিষ্ট দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরকে কহিলেন, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের অবশিষ্ট যে ভক্ষ্য-নৈবেদ্য আছে, তাহা লইয়া গিয়া তোমরা বেদির পার্শ্বে বিনা তাড়ীতে ভোজন কর, কেননা তাহা অতি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি হারোণকে ও তাঁহার অবশিষ্ট দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরকে কহিলেন, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের অবশিষ্ট যে ভক্ষ্য-নৈবেদ্য আছে, তাহা লইয়া গিয়া তোমরা বেদির পার্শ্বে বিনা তাড়ীতে ভোজন কর, কেননা তাহা অতি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তারপর হারোণ ও তাঁর বাকী দু’জন ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের মধ্য থেকে শস্য-উৎসর্গের যে অংশটা বাকী আছে তা তোমরা বেদীর পাশে নিয়ে গিয়ে খাও, কিন্তু সেটা খামি ছাড়াই খেতে হবে। এটা মহাপবিত্র জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তারপর হারুন ও তাঁর বাকী দু’জন ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর মধ্য থেকে শস্য-কোরবানীর যে অংশটা বাকী আছে তা তোমরা কোরবানগাহের পাশে নিয়ে গিয়ে খাও, কিন্তু সেটা খামি ছাড়াই খেতে হবে। এটা মহাপবিত্র জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে মোশি হারোণ এ তাঁর অবশিষ্ট দুই পুত্র ইলিয়াসর ও ইথামরকে বললেন, প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া ভক্ষ্য নৈবেদ্যের বাকী অংশ নিয়ে গিয়ে বেদীর পাশে খামির না মিশিয়ে ভোজন করবে, কারণ তা বিশেষভাবে উৎসর্গ করা মহাপবিত্র নৈবেদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের দুই পুত্র ইলীয়াসর ও ঈথামর তখনও জীবিত ছিল| মোশি হারোণ ও তার দুই পুত্রকে বলল, “আগুনে পোড়ানো উপহারগুলির মধ্যে কিছু শস্য নৈবেদ্য পড়ে আছে| তোমরা শস্য নৈবেদ্যর সেই অংশ আহার করবে, কিন্তু অবশ্যই তাতে খামির যোগ করবে না| বেদীর কাছেই সেটা খাও, কারণ সেই নৈবেদ্য অত্যন্ত পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি হারোণকে ও তাঁর অবশিষ্ট দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনের তৈরী উপহারের অবশিষ্ট যে খাওয়ার নৈবেদ্য আছে, তা নিয়ে গিয়ে তোমরা বেদির পাশে বিনা তাড়ীতে খাও, কারণ তা অতি পবিত্র।