Leviticus 10:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন পবিত্র স্থানে তা ভোজন করবে; কেননা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত কোরবানীর মধ্যে তা-ই তোমার ও তোমার পুত্রদের প্রাপ্য অংশ; কারণ আমি এই হুকুম পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক পবিত্রস্থানে এই খাদ্য ভোজন করো, কেননা এটি তোমার ও তোমার ছেলেদের অংশ যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; কেননা আমি এই আজ্ঞা পেয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিবে; কেননা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের মধ্যে তাহাই তোমার ও তোমার পুত্রগণের প্রাপ্তব্য অংশ; কারণ আমি এই আজ্ঞা পাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিবে; কেননা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের মধ্যে তাহাই তোমার ও তোমার পুত্রগণের প্রাপ্তব্য অংশ; কারণ আমি এই আজ্ঞা পাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা তোমরা পবিত্র তাম্বু-ঘরের এলাকায় নিয়ে খাবে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের এই অংশটুকু তোমার ও তোমার ছেলেদের পাওনা। এই আদেশই আমি পেয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা তোমরা পবিত্র তাম্বু-ঘরের এলাকায় নিয়ে খাবে। মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর এই অংশটুকু তোমার ও তোমার ছেলেদের পাওনা। এই হুকুমই আমি পেয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন পবিত্র স্থানে বসে তোমরা তা ভোজন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের এই অংশ তোমাদের প্রাপ্য আমি এই রকম নির্দেশই পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নৈবেদ্যর এই অংশ প্রভুর উদ্দেশ্যে আগুনে পোড়ানো হয়েছিল, এবং যে বিধি আমি তোমাদের জানিয়েছি তা শেখায় যে এই অংশ তোমার ও তোমার পুত্রদের জন্যই; কিন্তু অবশ্যই তোমরা একটা পবিত্র স্থানে তা আহার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন পবিত্র জায়গায় তা খাবে; কারণ সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহারের মধ্যে তাই তোমার ও তোমার ছেলেদের পাওনা অংশ; কারণ আমি এই আজ্ঞা পেয়েছি।