Leviticus 10:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দোলনীয় বুকের গোশ্‌ত ও উত্তোলনীয় ঊরু তুমি ও তোমার পুত্রকন্যারা কোন পাক-পবিত্র স্থানে ভোজন করবে, কেননা বনি-ইসরাইলদের দেওয়া মঙ্গল-কোরবানী থেকে তা তোমার ও তোমার সন্তানদের প্রাপ্য অংশ বলে দেওয়া হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি, তোমার ছেলেমেয়েরা বক্ষ ভোজন করবে, যা দোলানো হল এবং জাং যা সামনে রাখা হল; আনুষ্ঠানিকভাবে শুচি জায়গায় তোমরা এই খাদ্য ভোজন করবে; ইস্রায়েলীদের মঙ্গলার্থক বলি থেকে তোমাদের অংশরূপে এই ভক্ষ্য তোমাকে ও তোমার সন্তানদের দেওয়া হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দোলনীয় বক্ষঃ ও উত্তোলনীয় জঙ্ঘা তুমি ও তোমার পুত্র কন্যাগণ কোন শুচি স্থানে ভোজন করিবে, কেননা ইস্রায়েল-সন্তানগণের মঙ্গলার্থক বলিদান হইতে তাহা তোমার ও তোমার সন্তানগণের প্রাপ্তব্য অংশ বলিয়া দত্ত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দোলনীয় বক্ষ ও উত্তোলনীয় জঙ্ঘা তুমি ও তোমার পুত্রকন্যাগণ কোন শুচি স্থানে ভোজন করিবে, কেননা ইস্রায়েল-সন্তানগণের মঙ্গলার্থক বলিদান হইতে তাহা তোমার ও তোমার সন্তানগণের প্রাপ্তব্য অংশ বলিয়া দত্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সদাপ্রভুর উদ্দেশে দুলিয়ে রাখা বুকের মাংস এবং ঊরু তুমি ও তোমার ছেলেমেয়েরা সবাই খেতে পারবে। এগুলো তোমরা কোন শুচি জায়গায় খাবে। ইস্রায়েলীয়দের সমস্ত যোগাযোগ-উৎসর্গের এই অংশটুকু তোমাকে ও তোমার ছেলেমেয়েদের দেওয়া হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে মাবুদের উদ্দেশে দুলিয়ে রাখা বুকের গোশ্‌ত এবং রান তুমি ও তোমার ছেলেমেয়েরা সবাই খেতে পারবে। এগুলো তোমরা কোন পাক-সাফ জায়গায় খাবে। বনি-ইসরাইলদের সমস্ত যোগাযোগ-কোরবানীর এই অংশটুকু তোমাকে ও তোমার ছেলেমেয়েদের দেওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর পাঁজর ও উরুর যে অংশ বিশেষ নৈবেদ্যরূপে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি সহকারে নিবেদন করা হয়েছে, তা তুমি ও তোমার পুত্র কন্যারা পরিচ্ছন্ন কোন স্থানে বসে ভোজন করবে। ইসরায়েলীদের দ্বারা উৎসর্গিত স্বস্ত্যয়ন বলির উক্ত অংশে তোমাকে ও তোমার সন্তান সন্ততিদের অধিকার দেওয়া হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাছাড়া তুমি, তোমার ছেলেরা এবং মেয়েরা দোলনীয় নৈবেদ্যসমূহের বক্ষদেশ এবং উরুর অংশ আহার করতে পারবে| এসব তোমাদের পবিত্র জায়গায় খেতে হবে না| কিন্তু তা অবশ্যই পরিচ্ছন্ন জায়গায় খেতে হবে| কারণ সেগুলি আসে মঙ্গল নৈবেদ্যসমূহ থেকে| ইস্রায়েলের লোকরা ঈশ্বরকে যে উপহার দেয় তা থেকে এই অংশ তোমার ও তোমার সন্তানদের প্রাপ্য বলে ধরা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর উন্নীত বুক ও উরু তুমি ও তোমার ছেলে মেয়েরা কোনো শুচি জায়গায় খাবে, কারণ ইস্রায়েল-সন্তানদের মঙ্গলের জন্য বলিদান থেকে তা তোমার ও তোমার ছেলেদের পাওনা অংশ বলে দেওয়া হয়েছে।