Leviticus 10:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা যত্নপূর্বক গুনাহ্-কোরবানীর ছাগলের গোশ্তের খোঁজ করলেন, আর দেখ, তা পুড়িয়ে দেওয়া হয়েছিল; সেজন্য তিনি হারুনের অবশিষ্ট দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরের প্রতি ক্রুদ্ধ হয়ে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন মোশি পাপার্থক বলির জন্য ছাগল অন্বেষণ করলেন, তিনি জানতে পারলেন যে হারোণের অবশিষ্ট দুই ছেলে ইলীয়াসর ও ঈথামর ছাগল পুড়িয়ে দিয়েছে, মোশি ক্রুদ্ধ হয়ে জানতে চাইলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি যত্নপূর্ব্বক পাপার্থক ছাগের অন্বেষণ করিলেন, আর দেখ, তাহা পোড়াইয়া দেওয়া হইয়াছিল; সেই জন্য তিনি হারোণের অবশিষ্ট দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরের প্রতি ক্রুদ্ধ হইয়া কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি যত্নপূর্বক পাপার্থক ছাগের অন্বেষণ করিলেন, আর দেখ, তাহা পোড়াইয়া দেওয়া হইয়াছিল; সেই জন্য তিনি হারোণের অবশিষ্ট দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরের প্রতি ক্রুদ্ধ হইয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ছাগলটা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠান করা হয়েছিল তার মাংস সম্বন্ধে খোঁজ নিয়ে মোশি জানতে পারলেন যে, তা পুড়িয়ে ফেলা হয়েছে। এতে তিনি হারোণের বাকী দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরের উপর অসন্তুষ্ট হয়ে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ছাগলটা দিয়ে গুনাহের কোরবানী দেওয়া হয়েছিল তার গোশ্ত সম্বন্ধে তালাশ করে মূসা জানতে পারলেন যে, তা পুড়িয়ে ফেলা হয়েছে। এতে তিনি হারুনের বাকী দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরের উপর অসন্তুষ্ট হয়ে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর মোশি প্রায়শ্চিত্তের জন্য বলি দেওয়া ছাগটির খোঁজ করলেন, কিন্তু সেটিকে পুড়িয়ে ফেলা হয়েছিল। এতে মোশি হারোণের দুই পুত্র ইলিয়াসর ও ইথামরের উপর রেগে গিয়ে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি পাপার্থক নৈবেদ্য ছাগলের খোঁজ করল, কিন্তু তা ইতিমধ্যে পোড়ানো হয়ে গিযেছিল| এতে মোশি হারোণের পুত্র ইলীয়াসর ও ঈথামরের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হল| মোশি বলল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি যত্নপূর্ব্বক পাপের জন্য ছাগলের খোঁজ করলেন, আর দেখ, তা পুড়িয়ে দেওয়া হয়েছিল; সেই জন্য তিনি হারোণের বাকি দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরের ওপর রেগে গিয়ে বললেন,