Leviticus 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই গুনাহ্‌-কোরবানীর গোশ্‌ত তোমরা পবিত্র স্থানে ভোজন কর নি কেন? তা তো অতি পবিত্র এবং মণ্ডলীর অপরাধ বহন করে মাবুদের সম্মুখে কাফ্‌ফারা করার জন্য তা তিনি তোমাদেরকে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পবিত্রস্থানের এলাকায় তোমরা পাপার্থক বলি ভোজন করলে না কেন? এটি অত্যন্ত পবিত্র এবং জনমণ্ডলীর অপরাধ বহনার্থে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করণার্থে তিনি এটি তোমাদের দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই পাপার্থক বলি তোমরা পবিত্র স্থানে ভোজন কর নাই কেন? তাহা ত অতি পবিত্র, এবং মণ্ডলীর অপরাধ বহন করতঃ সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করণার্থে তাহা তিনি তোমাদিগকে দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই পাপার্থক বলি তোমরা পবিত্র স্থানে ভোজন কর নাই কেন? তাহা ত অতি পবিত্র, এবং মণ্ডলীর অপরাধ বহন করতঃ সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করণার্থে তাহা তিনি তোমাদিগকে দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পাপ-উৎসর্গের মাংস কেন তোমরা পবিত্র তাম্বু-ঘরের এলাকার মধ্যে খেয়ে ফেল নি? এটা তো মহাপবিত্র জিনিস। সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের পাপ ঢেকে তাদের শাস্তি থেকে মুক্ত করবার জন্যই তা তোমাদের দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“গুনাহের কোরবানীর গোশ্‌ত কেন তোমরা পবিত্র তাম্বু-ঘরের এলাকার মধ্যে খেয়ে ফেল নি? এটা তো মহাপবিত্র জিনিস। মাবুদের সামনে বনি-ইসরাইলদের গুনাহ্‌ ঢেকে তাদের শাস্তি থেকে মুক্ত করবার জন্যই তা তোমাদের দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কেন সেই প্রায়শ্চিত্ত বলির মাংস পবিত্রস্থানে ভোজন কর নি? তা মহাপবিত্র। জনমণ্ডলীর অপরাধ বহন করে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করার জন্য সেটিকে তিনি তোমাদের দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই ছাগটিকে পবিত্র স্থানে খাওয়া তোমাদের উচিৎ‌ ছিল| এটা অত্যন্ত পবিত্র| কেন তোমরা প্রভুর সামনে তা খেলে না? প্রভু তোমাদের তা দিয়েছিলেন লোকদের দোষের প্রায়শ্চিত্ত করার জন্য, লোকদের পবিত্র করার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পাপের জন্য দেওয়া বলি তোমরা পবিত্র জায়গায় খাওনি কেন? তা তো অতি পবিত্র এবং মণ্ডলীর অপরাধ বহন করে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করার জন্য তা তিনি তোমাদেরকে দিয়েছেন।