Leviticus 10:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, ভিতরে পবিত্র স্থানে তার রক্ত আনা হয় নি; আমার হুকুম অনুসারে পবিত্র স্থানে তা ভোজন করা তোমাদের কর্তব্য ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু এর রক্ত পবিত্রস্থানে আনা হয়নি, তাই আমার আজ্ঞানুসারে পবিত্রস্থানের এলাকায় তোমাদের এই ছাগল ভোজন করা উচিত ছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, ভিতরে পবিত্র স্থানে তাহার রক্ত আনীত হয় নাই; আমার আজ্ঞানুসারে পবিত্র স্থানে তাহা ভোজন করা তোমাদের কর্ত্তব্য ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, ভিতরে পবিত্র স্থানে তাহার রক্ত আনীত হয় নাই; আমার আজ্ঞা অনুসারে পবিত্র স্থানে তাহা ভোজন করা তোমাদের কর্তব্য ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ ছাগলের রক্ত যখন পবিত্র স্থানে নিয়ে যাওয়া হয় নি তখন আমার আদেশ মত পবিত্র তাম্বু-ঘরের এলাকার মধ্যেই তার মাংস তোমাদের খেয়ে ফেলা উচিত ছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ ছাগলের রক্ত যখন পবিত্র স্থানে নিয়ে যাওয়া হয় নি তখন আমার হুকুম মত পবিত্র তাম্বু-ঘরের এলাকার মধ্যেই তার গোশ্ত তোমাদের খেয়ে ফেলা উচিত ছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই বলির রক্ত শিবিরের মধ্যে পবিত্র স্থানে নিয়ে যাওয়া হয় নি। আমার আদেশ অনুযায়ী পবিত্র স্থানে সেই বলির মাংস ভক্ষণ করা তোমাদের উচিত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ছাগলের রক্ত পবিত্র জায়গায় (তাঁবুর মধ্যেকার পবিত্র ঘরে) আনা হয় নি| তাই তোমাদের উচিৎ ছিল আমি যেমন আদেশ দিয়েছিলাম, সেইভাবে পবিত্র জায়গায় মাংস আহার করা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, ভিতরে পবিত্র জায়গায় তাঁর রক্ত আনা হয়নি; আমার আজ্ঞানুসারে পবিত্র জায়গায় তা খাওয়া তোমাদের কর্তব্য ছিল।