Leviticus 10:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদের সম্মুখ থেকে আগুন বের হয়ে তাদেরকে গ্রাস করলো আর তারা মাবুদের সম্মুখে ইন্তেকাল করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং সদাপ্রভুর উপস্থিতি থেকে অগ্নি নির্গত হয়ে তাদের গ্রাস করল ও সদাপ্রভুর সামনে তারা মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভুর সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া তাহাদিগকে গ্রাস করিল, তাহারা সদাপ্রভুর সম্মুখে প্রাণত্যাগ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভুর সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া তাহাদিগকে গ্রাস করিল, তাহারা সদাপ্রভুর সম্মুখে প্রাণত্যাগ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর দরুন সদাপ্রভুর কাছ থেকে আগুন বের হয়ে এসে তাদের পুড়িয়ে দিল, আর তারা সদাপ্রভুর সামনেই মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর দরুন মাবুদের কাছ থেকে আগুন বের হয়ে এসে তাদের পুড়িয়ে দিল, আর তারা মাবুদের সামনেই মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গে সঙ্গে প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে তাদের গ্রাস করল এবং প্রভু পরমেশ্বরের সাক্ষাতেই তাদের মৃত্যু হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভুর কাছ থেকে আগুন নেমে এসে নাদব ও অবীহূকে ধ্বংস করল| প্রভুর সামনেই তারা মৃত্যু বরণ করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভুর সামনে থেকে আগুন বেরিয়ে তাদেরকে গ্রাস করল, তারা সদাপ্রভুর সামনে প্রাণত্যাগ করল।