Leviticus 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা হারুনকে বললেন, মাবুদ তো এ-ই বলে— ছিলেন, তিনি বলেছিলেন, যারা আমার কাছে আসে, তাদের মধ্যে আমি অবশ্যই পবিত্ররূপে মান্য হব ও সমস্ত লোকের সম্মুখে মহিমান্বিত হবো। তখন হারুন নীরব হয়ে রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি হারোণকে বললেন, সদাপ্রভু এমন কথাই বলেছিলেন যখন তিনি আমাকে বলেছিলেন: “ ‘যারা আমার নিকটবর্তী হয়, তাদের আমি আমার পবিত্রতা দেখাব ও সব মানুষের দৃষ্টিতে আমি সম্মানিত হব।’ ” হারোণ নীরব থাকলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি হারোণকে কহিলেন, সদাপ্রভু ত ইহাই বলিয়াছিলেন, তিনি কহিয়াছিলেন, যাহারা আমার নিকটবর্ত্তী হয়, তাহাদের মধ্যে আমি অবশ্য পবিত্ররূপে মান্য হইব, ও সকল লোকের সম্মুখে গৌরবান্বিত হইব। তখন হারোণ নীরব হইয়া রহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি হারোণকে কহিলেন, সদাপ্রভু ত ইহাই বলিয়াছিলেন, তিনি কহিয়াছিলেন, যাহারা আমার নিকটবর্তী হয়, তাহাদের মধ্যে আমি অবশ্যই পবিত্ররূপে মান্য হইব, ও সকল লোকের সম্মুখে গৌরবান্বিত হইব। তখন হারোণ নীরব হইয়া রহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি হারোণকে বললেন, “সদাপ্রভু বলেছেন, ‘যারা আমার কাছে আসে তারা যেন আমাকে পবিত্র বলে মান্য করে। লোকদের চোখে তারা যেন আমার সম্মান তুলে ধরে।’ ” হারোণ চুপ করে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা হারুনকে বললেন, “মাবুদ বলেছেন, ‘যারা আমার কাছে আসে তারা যেন আমাকে পবিত্র বলে মান্য করে। লোকদের চোখে তারা যেন আমার সম্মান তুলে ধরে।’ ” হারুন চুপ করে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি হারোণকে বলল, “প্রভু বলেন, ‘যে সমস্ত যাজক আমার নিকটে আসে, তারা অবশ্যই আমাকে শ্রদ্ধা করবে| আমি অবশ্যই তাদের কাছে পবিত্র হিসেবে মান্য হবো এবং সমস্ত মানুষের কাছে অবশ্যই মহিমান্বিত হবো|’” তাই তার পুত্রদের মৃত্যু নিয়ে হারোণ নীরব রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি হারোণকে বললেন, সদাপ্রভু তো এটাই বলেছিলেন, তিনি বলেছিলেন, যারা আমার কাছে আসে, তাদের মধ্যে আমি অবশ্য পবিত্রভাবে মান্য হব ও সব লোকের সামনে গৌরবান্বিত হব। তখন হারোণ চুপ করে থাকলেন।