Leviticus 10:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা হারুনের চাচা উষীয়েলের পুত্র মীশায়েল ও ইলীষাফণকে ডেকে বললেন, কাছে এসে তোমাদের ঐ দু’জন জ্ঞাতিকে তুলে পবিত্র স্থানের সম্মুখ থেকে শিবিরের বাইরে নিয়ে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণের কাকা উষীয়েলের ছেলে মীশায়েল ও ইল্‌সাফনকে মোশি ডাকলেন ও তাদের বললেন, “তোমরা এখানে এসো; ধর্মধামের সামনে থেকে দূরে, শিবিরের বাইরে তোমাদের জ্ঞাতিদের নিয়ে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি হারোণের পিতৃব্য উষীয়েলের পুত্র মীশায়েল ও ইলীষাফণকে ডাকিয়া কহিলেন, নিকটে আসিয়া তোমাদের ঐ দুই জন জ্ঞাতিকে তুলিয়া পবিত্র স্থানের সম্মুখ হইতে শিবিরের বাহিরে লইয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি হারোণের পিতৃব্য উষীয়েলের পুত্র মীশায়েল ও ইলীষাফণকে ডাকিয়া কহিলেন, নিকটে আসিয়া তোমাদের ঐ দুই জন জ্ঞাতিকে তুলিয়া পবিত্র স্থানের সম্মুখ হইতে শিবিরের বাহিরে লইয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মোশি মীশায়েল ও ইলীষাফণকে ডেকে বললেন, “এখানে এস; পবিত্র তাম্বু-ঘরের সামনে থেকে তোমাদের ভাইয়ের ছেলেদের দেহগুলো ছাউনির বাইরে নিয়ে যাও।” মীশায়েল ও ইলীষাফণ ছিল হারোণের কাকা উষীয়েলের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মূসা মীশায়েল ও ইলীষাফণকে ডেকে বললেন, “এখানে এস; পবিত্র তাম্বু-ঘরের সামনে থেকে তোমাদের ভাইয়ের ছেলেদের লাশগুলো ছাউনির বাইরে নিয়ে যাও।” মীশায়েল ও ইলীষাফণ ছিল হারুনের চাচা উষীয়েলের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন হারোণের পিতৃব্য উষিয়েলের দুই পুত্র মিশায়েল ও ইলিশাফনকে ডেকে বললেন, তোমরা গিয়ে তোমাদের ঐ দুই ভাইয়ের মৃতদেহ পবিত্র স্থান থেকে তুলে শিবিরের বাইরে নিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের কাকা উষীয়েলের দুটি পুত্র ছিল| তারা হল মীশাযেল ও ইলীষাফণ| মোশি সেই দুই পুত্রকে বলল, “পবিত্র স্থানটির সামনে গিয়ে তোমাদের জ্য়াঠতুতো ভাইদের দেহ শিবিরের বাইরে নিয়ে ও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি হারোণের বাবার মত উষীয়েলের ছেলে মীশায়েল ও ইলীষাফণকে ডেকে বললেন, কাছে এসে তোমাদের ঐ দুই জন ভাইকে তুলে পবিত্র জায়গার সামনে থেকে শিবিরের বাইরে নিয়ে যাও।