Leviticus 10:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা কাছে গিয়ে ইমামের পোশাক সহ তাদেরকে তুলে শিবিরের বাইরে নিয়ে গেল; যেমন মূসা বলেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং তারা এল, জ্ঞাতিদের বহন করল ও কাপড় পরা অবস্থাতেই তাদের শিবিরের বাইরে নিয়ে গেল, যেমন মোশি আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা নিকটে গিয়া অঙ্গরক্ষিণী সমেত তাহাদিগকে তুলিয়া শিবিরের বাহিরে লইয়া গেল; যেমন মোশি বলিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা নিকটে গিয়া অঙ্গরক্ষিণী সমেত তাহাদিগকে তুলিয়া শিবিরের বাহিরে লইয়া গেল; যেমন মোশি বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির আদেশে তারা এসে নাদব ও অবীহূর দেহ দু’টা ছাউনির বাইরে নিয়ে গেল। তখনও তাদের দেহে পুরোহিতের জামা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার হুকুমে তারা এসে নাদব ও অবীহূর লাশ দু’টা ছাউনির বাইরে নিয়ে গেল। তখনও তাদের গায়ে ইমামের আলখাল্লা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন কাছে গিয়ে মোশির নির্দেশমত পরিচ্ছদ সমেত দেহগুলি তুলে নিয়ে শিবিরের বাইরে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মীশাযেল ও ইলীষাফণ মোশিকে মান্য করলো| তারা নাদব ও অবীহূর দেহ শিবিরের বাইরে বয়ে নিয়ে গেলো| নাদব ও অবীহূ তখনও বিশেষ ধরণের সুতোর জামা পরে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা কাছে গিয়ে জামা শুদ্ধ তাদেরকে তুলে শিবিরের বাইরে নিয়ে গেল; যেমন মোশি বলেছিলেন।