Leviticus 10:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যেন মারা না পড়, এজন্য জমায়েত-তাঁবুর দ্বারের বাইরে বের হয়ো না, কেননা তোমাদের শরীরে মাবুদের অভিষেক তেল আছে। তাতে তাঁরা মূসার কথা অনুসারে কাজ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর প্রবেশদ্বার ত্যাগ কোরো না, অন্যথায় তোমরা মরবে, কেননা তোমাদের গায়ে সদাপ্রভুর অভিষেকার্থক তেল আছে।” সুতরাং মোশি যেমন বললেন তারা তেমনই করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যেন মারা না পড়, এই জন্য সমাগম-তাম্বুর দ্বারের বাহির হইও না, কেননা তোমাদের গাত্রে সদাপ্রভুর অভিষেক-তৈল আছে। তাহাতে তাঁহারা মোশির বাক্যানুসারে সেইরূপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যেন মারা না পড়, এই জন্য সমাগম-তাম্বুর দ্বারের বাহির হইও না, কেননা তোমাদের গাত্রে সদাপ্রভুর অভিষেক তৈল আছে। তাহাতে তাঁহারা মোশির বাক্যানুসারে সেইরূপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের গায়ে সদাপ্রভুর অভিষেক-তেল দেওয়া হয়েছে, কাজেই তোমরা মিলন-তাম্বুর দরজার বাইরে যাবে না, গেলে মারা পড়বে।” তাঁরা মোশির কথা মেনে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের গায়ে মাবুদের অভিষেক-তেল দেওয়া হয়েছে, কাজেই তোমরা মিলন-তাম্বুর দরজার বাইরে যাবে না, গেলে মারা পড়বে।” তাঁরা মূসার কথা মেনে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সম্মিলন শিবিরের দ্বারের বাইরে যেও না, তাহলে মরবে কারণ তোমাদের শরীরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে অভিষেকের পবিত্র তেল সিঞ্চন করা হয়েছে। তারা সকলেই মোশির আদেশ পালন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা অবশ্যই সমাগম তাঁবু, এমনকি, তার প্রবেশ পথ ত্যাগ করবে না| ত্যাগ করলে তোমরা মারা যাবে| কারণ প্রভুর অভিষেকের তেল তোমাদের ওপর ঢালা হয়েছে|” তখন হারোণ, ইলীয়াসর এবং ঈথামর মোশিকে মান্য করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা যেন মারা না পড়, এই জন্য সমাগম-তাঁবুর দরজার বাইরে যেও না, কারণ তোমাদের গায়ে সদাপ্রভুর অভিষেক-তেল আছে। তাতে তাঁরা মোশির বাক্য অনুসারে সে রকম করলেন।