Leviticus 10:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যেন মারা না পড়, এজন্য যে সময়ে তুমি কিংবা তোমার পুত্ররা জমায়েত-তাঁবুতে প্রবেশ করবে, সেই সময় আঙ্গুর-রস বা মদ পান করো না; এটি পুরুষানুক্রমে তোমাদের পালনীয় চিরস্থায়ী নিয়ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সমাগম তাঁবুতে যাওয়ার সময় তোমরা দ্রাক্ষারস অথবা মদ্যপান করবে না, নইলে তোমরা মরবে। এটি বংশপরম্পরায় তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য যে সময়ে তুমি কিম্বা তোমার পুত্রগণ সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, তৎকালে দ্রাক্ষারস কি মদ্য পান করিও না; ইহা পুরুষানুক্রমে তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যেন মারা না পড়, এই জন্য যে সময়ে তুমি কিম্বা তোমার পুত্রগণ সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, তৎকালে দ্রাক্ষারস কি মদ্য পান করিও না; ইহা পুরুষানুক্রমে তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ও তোমার ছেলেরা আংগুর-রস বা মদ খেয়ে মিলন-তাম্বুতে ঢুকো না, ঢুকলে তোমরা মারা যাবে। বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের একটা চিরস্থায়ী নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি ও তোমার ছেলেরা আংগুর-রস বা মদানো-রস খেয়ে মিলন-তাম্বুতে ঢুকো না, ঢুকলে তোমরা মারা যাবে। বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের একটা চিরস্থায়ী নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কিম্বা তোমার পুত্রেরা যখন সম্মিলন শিবিরে প্রবেশ করবে, তখন কেউ দ্রাক্ষারস কিম্বা সুরা পান করবে না। অন্যথায় তোমাদের মৃত্যু অবধারিত। এই বিধান তোমরা পুরুষ পরম্পরায় পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা সমাগম তাঁবুর মধ্যে আসবে তখন তুমি আর তোমার পুত্ররা অবশ্যই দ্রাক্ষারস পান করবে না| যদি তোমরা ঐসব জিনিস পান কর, তাহলে তোমরা মারা যাবে| এই বিধি তোমাদের বংশপরম্পরায় চিরকালের জন্য চলতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য যে দিনের তুমি কিংবা তোমার ছেলেরা সমাগম-তাঁবুতে ঢুকবে, সে দিনের আঙ্গুর রস কি মদ পান কোরো না; এটা পুরুষানুক্রমে তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি।