Leviticus 11:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, পানিতে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণার বস্তু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সমুদ্রে অথবা জলস্রোতে বসবাসকারী যে প্রাণীদের ডানা ও আঁশ নেই, সেগুলি ঝাঁকে ঝাঁকে থাকলেও অথবা জলচর প্রাণীদের দলভুক্ত হলেও সেগুলি তোমাদের ঘৃণার্হ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যাহারা ডানা ও আঁইসবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে ঘৃণার্হ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যাহারা ডানা ও আঁইসবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে ঘৃণার্হ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যেগুলোর ডানা আর আঁশ নেই সেগুলো ঘৃণার জিনিস বলে তোমাদের ধরে নিতে হবে- তা জলে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো প্রাণীই হোক কিম্বা অন্যান্য প্রাণীই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যেগুলোর ডানা আর আঁশ নেই সেগুলো ঘৃণার জিনিস বলে তোমাদের ধরে নিতে হবে- তা পানিতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো প্রাণীই হোক কিংবা অন্যান্য প্রাণীই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সমুদ্র কিম্বা নদীর জলচর প্রাণীদের মধ্যে এবং ছোট কিম্বা বড় যাবতীয় জলচর প্রাণীর মধ্যে যেগুলির পাখনা কিম্বা আঁশ নেই সেগুলি হবে তোমাদের পক্ষে ঘৃণার বস্তু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সমুদ্রে বা নদীতে বাস করে এমন কোন প্রাণীর যদি ডানা ও আঁশ না থাকে তাহলে সেই প্রাণী তোমরা অবশ্যই খাবে না| এই ধরণের প্রাণী আহারের পক্ষে অনুপযুক্ত| সেই প্রাণীর মাংস তোমরা খাবে না, এমন কি তার মৃত শরীরও স্পর্শ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সমুদ্রে কি নদীতে অবস্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণিত।