Leviticus 11:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জলচর প্রাণীর মধ্যে যাদের ডানা ও আঁশ নেই, সে সবই তোমাদের পক্ষে ঘৃণার বস্তু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলচর যে প্রাণীদের ডানা ও আঁশ নেই, তোমাদের পক্ষে সেগুলি ঘৃণার্হ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলজন্তুর মধ্যে যাহাদের ডানা ও আঁইস নাই, সে সকলই তোমাদের পক্ষে ঘৃণার্হ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলচর প্রাণীর মধ্যে যাহাদের ডানা ও আঁইস নাই, সে সকলই তোমাদের পক্ষে ঘৃণার্হ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জলে বাস করে অথচ ডানা আর আঁশ নেই এমন সব প্রাণীদের ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানিতে বাস করে অথচ ডানা আর আঁশ নেই এমন সব প্রাণীদের ঘৃণার জিনিস বলে ধরে নিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলচর প্রাণীদের মধ্যে যেগুলির পাখনা ও আঁশ নেই সেগুলি সবই হবে তোমাদের ঘৃর্ণাহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জলচর যে কোন প্রাণী যার পাখনা এবং আঁশ নেই, তাকে প্রভু আহারের জন্য অনুপযুক্ত বলেছেন বলেই মনে করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জলজ জন্তুর মধ্যে যাদের ডানা ও আঁশ নাই, সে সবই তোমাদের জন্যে ঘৃণিত।