Leviticus 11:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও চার পায়ে হাঁটা পাখাবিশিষ্ট জন্তুর মধ্যে ভূমিতে লাফ দেবার জন্য যাদের পায়ের নলী দীর্ঘ, তারা তোমাদের খাদ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদিকে কিছু ডানাওয়ালা প্রাণী রয়েছে, যারা চার পায়ে গমনাগমন করে, সেগুলি তোমরা ভোজন করতে পারো; ভূমিতে গমনশীল চতুষ্পদ প্রাণীদের মধ্যে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি চারি চরণে গমনশীল পক্ষবিশিষ্ট জন্তুর মধ্যে ভূমিতে উল্লম্ফনের নিমিত্তে যাহাদের পদের নলী দীর্ঘ, তাহারা তোমাদের খাদ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি চারি চরণে গমনশীল পক্ষবিশিষ্ট জন্তুদের মধ্যে ভূমিতে উল্লম্ফনের নিমিত্তে যাহাদের পায়ের নলী দীর্ঘ, তাহারা তোমাদের খাদ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তার মধ্যে যেগুলোর হাঁটু আছে বলে মাটির উপর লাফিয়ে বেড়াতে পারে সেগুলোর কোন কোনটা তোমরা খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তার মধ্যে যেগুলোর হাঁটু আছে বলে মাটির উপর লাফিয়ে বেড়াতে পারে সেগুলোর কোন কোনটা তোমাদের জন্য হালাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু চার পায়ে হাঁটা পতঙ্গদের মধ্যে যেগুলি জোড়া পায়ে মাটির উপরে লাফিয়ে বেড়ায় সেগুলি তোমরা খেতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা সেইসব পোকামাকড় খেতে পার যারা সন্ধিপদ এবং লাফাতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাছাড়া চার পায়ে চলা পাখনাবিশিষ্ট জন্তুর মধ্যে মাটিতে লাফানোর জন্যে যাদের পায়ের নলী দীর্ঘ, তারা তোমাদের খাদ্য হবে।