Leviticus 11:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত স্ব স্ব জাত অনুসারে পঙ্গপাল, স্ব স্ব জাত অনুসারে বাঘাফড়িং, স্ব স্ব জাত অনুসারে ঝিঁঝি এবং স্ব স্ব জাত অনুসারে অন্য ফড়িং তোমাদের খাদ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কোনো ধরনের পঙ্গপাল, বাঘাফড়িং, ঝিঁঝি অথবা অন্য ধরনের ফড়িং তোমরা ভোজন করতে পারো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ আপন আপন জাতি অনুসারে পঙ্গপাল, আপন আপন জাতি অনুসারে বাঘাফড়িঙ্গ, আপন আপন জাতি অনুসারে, ঝিঁঝি, এবং আপন আপন জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সকল তোমাদের খাদ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ আপন আপন জাতি অনুসারে পঙ্গপাল, আপন আপন জাতি অনুসারে বাঘাফড়িঙ্গ, আপন আপন জাতি অনুসারে ঝিঁঝি, এবং আপন আপন জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সকল তোমাদের খাদ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো হল সব রকমের পংগপাল, বাঘা-ফড়িং, ঝিঁঝি কিম্বা ঘাস-ফড়িং।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো হল সব রকমের পংগপাল, বাঘা-ফড়িং, ঝিঁঝি কিংবা ঘাস-ফড়িং।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সব জাতের পঙ্গপাল, গঙ্গাফড়িং, ঝিঁঝি পোকা এবং সাধারণ ফড়িং তোমাদের খাদ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত রকম পঙ্গপাল, সমস্ত রকমের ডানাওযালা পঙ্গপাল, সমস্ত রকমের ঝিঁঝি পোকা আর সব জাতের গঙ্গা ফড়িং তোমরা খেতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে নিজেদের জাতি অনুসারে পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে বিধ্বংসী পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে ঝিঁঝিঁ এবং নিজেদের জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সব তোমাদের খাদ্য হবে।