Leviticus 11:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব দ্বারা তোমরা নাপাক হবে; যে কেউ তাদের মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এসব দ্বারা তোমরা অশুচি হবে, যে কেউ ঘৃণিত প্রাণীদের অথবা পাখিদের মৃতদেহ স্পর্শ করবে, সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল দ্বারা তোমরা অশুচি হইবে; যে কেহ তাহাদের শব স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল দ্বারা তোমরা অশুচি হইবে; যে কেহ তাহাদের শব স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এগুলো দিয়ে তোমরা অশুচি হবে। যে কেউ তাদের মৃতদেহ ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এগুলো দিয়ে তোমরা নাপাক হবে। যে কেউ তাদের মৃতদেহ ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নবর্ণিত কার্যের দ্বারা তোমরা অশুচি হবে: কেউ যদি উল্লিখিত প্রাণীদের মৃতদেহ স্পর্শ করে তা হলে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সমস্ত ক্ষুদ্র প্রাণীরা তোমাদের অশুচি করবে| যে তাদের মৃত দেহ স্পর্শ করবে, সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সবের মাধ্যমে তোমরা অশুচি হবে; যে কেউ তাদের মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।