Leviticus 11:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেসব জন্তু কিঞ্চিৎ ছিন্ন খুরবিশিষ্ট, সমপূর্ণভাবে দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয় এবং জাবর কাটে না, তারা তোমাদের পক্ষে নাপাক; যে কেউ তাদেরকে স্পর্শ করে, সে নাপাক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যেসব পশু কিছুটা ছিন্ন ক্ষুরবিশিষ্ট, পুরোপুরি দ্বিখণ্ডিত নয়, অথবা জাবর কাটে না, তোমাদের পক্ষে এরা অশুচি। যে কেউ তাদের কোনো মৃতদেহ স্পর্শ করবে, সে অশুচি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সকল জন্তু কিঞ্চিৎ ছিন্ন খুরবিশিষ্ট, সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, এবং জাওর কাটে না, তাহারা তোমাদের পক্ষে অশুচি; যে কেহ তাহাদিগকে স্পর্শ করে, সে অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সকল জন্তু কিঞ্চিৎ ছিন্ন খুরবিশিষ্ট, সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয় এবং জাবর কাটে না, তাহারা তোমাদের পক্ষে অশুচি; যে কেহ তাহাদিগকে স্পর্শ করে, সে অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে সব পশুর খুর চেরা হলেও পুরোপুরি দুই ভাগে ভাগ করা নয় কিম্বা যে সব পশু জাবর কাটে না সেগুলো তোমাদের পক্ষে অশুচি। যে এগুলো ছোঁবে সে অশুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে সব পশুর খুর চেরা হলেও পুরোপুরি দুই ভাগে ভাগ করা নয় কিংবা যে সব পশু জাবর কাটে না সেগুলো তোমাদের পক্ষে নাপাক। যে এগুলো ছোঁবে সে নাপাক হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সব জন্তুর খুর আংশিকভাবে খণ্ডিত, সম্পূর্ণরূপে নয় অথচ যারা জাবর কাটে না সেগুলিকে তোমরা অশুচি গণ্য করবে। যে তাদের স্পর্শ করবে সে অশুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিছু প্রাণীর পায়ের খুর দুভাগে ভাগ করা কিন্তু খুরগুলি সত্যিকারের দুটি অংশ নয়| আবার তারা জাবর কাটে না, এসব প্রাণী তোমাদের পক্ষে অশুচি| যে কোন ব্যক্তি তাদের স্পর্শ করলে অশুচি হবে| সন্ধ্যা না হওয়া পর্যন্ত সেই ব্যক্তিটি অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সব পশু সম্পূর্ণভাবে দুই টুকরো খুরবিশিষ্ট না এবং জাবর কাটে না, তারা তোমাদের জন্যে অশুচি; যে কেউ তাদেরকে স্পর্শ করে, সে অশুচি হবে।