Leviticus 11:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ তাদের মৃতদেহ বহন করবে, সে নিজের কাপড় ধুয়ে নেবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে; তারা তোমাদের পক্ষে নাপাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মৃতদেহ যদি কেউ তুলে নেয়, তার পরিধান তাকে ধুতেই হবে, এবং সন্ধ্যা অবধি সে অশুচি থাকবে। এই পশুগুলি তোমাদের পক্ষে অশুচি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ তাহাদের শব বহন করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে; তাহারা তোমাদের পক্ষে অশুচি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ তাহাদের শব বহন করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে; তাহারা তোমাদের পক্ষে অশুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কেউ তাদের মৃতদেহ হাত দিয়ে তুলবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এই সব জীবজন্তু তোমাদের পক্ষে অশুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কেউ তাদের মৃতদেহ হাত দিয়ে তুলবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর সে সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে। এই সব জীবজন্তু তোমাদের পক্ষে নাপাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সেগুলির শব বহন করবে তাকে তার পরিধয়ে বস্ত্র ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। এই সব জন্তু তোমাদের কাছে অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি তাদের মৃত দেহ সরায়, সে অবশ্যই তার পোশাক-পরিচ্ছদ ধুয়ে নেবে| সেই মানুষটি সন্ধ্যা না হওয়া পর্যন্ত অশুচি থাকবে| ঐ সমস্ত প্রাণী তোমাদের কাছে অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ তাদের মৃতদেহ বয়ে নিয়ে যাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; তারা তোমাদের জন্যে অশুচি।