Leviticus 11:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের মধ্যে কারো মৃতদেহ যে জিনিসের উপরে পড়বে, তাও নাপাক হবে; কাঠের পাত্র কিংবা কাপড় কিংবা চামড়া কিংবা ছালা, যে কোন কর্মযোগ্য পাত্র হোক, তা পানিতে ডুবাতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে; পরে পাক-সাফ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদের একটি যখন মরে ও কোনো কিছুর উপরে পড়ে যায়, কাঠ, কাপড়, চামড়া, অথবা চটের তৈরি সেই উপাদান ব্যবহৃত হলে সেটি অশুচি হবে। সেটি জলে ডোবাবে; সন্ধ্যা পর্যন্ত সেটি অশুচি থাকবে, পরে শুচি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের মধ্যে কাহারও শব যে দ্রব্যের উপরে পড়িবে, তাহাও অশুচি হইবে; কাষ্ঠের পাত্র কিম্বা বস্ত্র কিম্বা চর্ম্ম কিম্বা ছালা, যে কোন কর্ম্মযোগ্য পাত্র হউক, তাহা জলে ডুবাইতে হইবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে; পরে শুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের মধ্যে কাহারও শব যে দ্রব্যের উপরে পড়িবে, তাহাও অশুচি হইবে; কাষ্ঠের পাত্র কিম্বা বস্ত্র কিম্বা চর্ম কিম্বা ছালা, যে কোন কর্মযোগ্য পাত্র হউক, তাহা জলে ডুবাইতে হইবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে; পরে শুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলোর যে কোন একটা মরে কোন জিনিসের উপর পড়লে সেটা অশুচি হবে- সেটা কাঠ, কাপড়, চামড়া কিম্বা চট যা দিয়েই তৈরী হোক না কেন আর যে কোন কাজেরই হোক না কেন। সেই জিনিসটা জলে ডুবিয়ে রাখতে হবে। সেটা সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে, তারপর তা শুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলোর যে কোন একটা মরে কোন জিনিসের উপর পড়লে সেটা নাপাক হবে- সেটা কাঠ, কাপড়, চামড়া কিংবা চট যা দিয়েই তৈরী হোক না কেন আর যে কোন কাজেরই হোক না কেন। সেই জিনিসটা পানিতে ডুবিয়ে রাখতে হবে। সেটা সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে, তারপর তা পাক-সাফ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলির কোন একটির মৃতদেহ কোন আসবাবপত্রের উপরে পড়লে তাও অশুচি হবে। কাঠের কোন আসবাবপত্র, কাপড়চোপড়, চামড়া কিম্বা বস্তা-ব্যবহারযোগ্য যে কোন জিনিস হোক না কেন, তা জলে ধুয়ে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তা অশুচি থাকবে, পরে শুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি ঐ সমস্ত অশুচি প্রাণীদের কোন একটা মরে কোন কিছুর ওপর পড়ে, তাহলে সেই জিনিসটিও অশুচি হবে| সেই জিনিসটি কাঠের তৈরী কোন পাত্র, কাপড়, চামড়া, শোকের পোশাক দিয়ে তৈরী কাজের কোন হাতিযার হতে পারে| এটা যাইহোক্ তা অবশ্যই জলে ধুতে হবে| সন্ধ্যা না হওয়া পর্যন্ত তা অশুচি থাকবে| তারপর তা আবার শুচি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের মধ্যে কারো মৃতদেহ যে জিনিসের ওপরে পড়বে, সেটাও অশুচি হবে; কাঠের পাত্র কিংবা পোশাক কিংবা চামড়া কিংবা চট, যে কোনো কাজের যোগ্য পাত্র হোক, তা জলে ডোবাতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; পরে শুচি হবে।