Leviticus 11:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মধ্যস্থিত যে কোন খাদ্য সামগ্রীর উপরে পানি দেওয়া যায়, তা নাপাক হবে এবং এই রকম সকল পাত্রে সমস্ত রকমের পানীয় দ্রব্য নাপাক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো খাদ্য ভোজনযোগ্য হলে যদি উপরোক্ত পাত্র থেকে সেই খাদ্যে জল পড়ে, তাহলে সেই খাদ্য অশুচি হবে এবং সেই পাত্র থেকে পানযোগ্য যে কোনো পানীয় অশুচি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[তাহার মধ্যস্থিত] যে কোন খাদ্য সামগ্রীর উপরে জল দেওয়া যায়, তাহা অশুচি হইবে; এবং এই প্রকার সকল পাত্রে সর্ব্ব প্রকার পানীয় দ্রব্য অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তাহার মধ্যস্থিত] যে কোন খাদ্য সামগ্রীর উপরে জল দেওয়া যায়, তাহা অশুচি হইবে, এবং এই প্রকার সকল পাত্রে সর্বপ্রকার পানীয় দ্রব্য অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পাত্রের জল যদি কোন খাওয়ার জিনিসের উপর পড়ে তবে সেই খাওয়ার জিনিসও অশুচি হয়ে যাবে। সেই পাত্রের মধ্যে যদি কোন পানীয় থাকে তবে তা-ও অশুচি হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পাত্রের পানি যদি কোন খাওয়ার জিনিসের উপর পড়ে তবে সেই খাওয়ার জিনিসও নাপাক হয়ে যাবে। সেই পাত্রের মধ্যে যদি কোন পানীয় থাকে তবে তা-ও নাপাক হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার মধ্যে রাখা কোন খাদ্যসামগ্রীর উপরে যদি জল পড়ে তবে তা-ও অশুচি হবে। এই রকম পাত্রে রাখা সব রকম পানীয়ও হবে অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি অশুচি মাটির পাত্রের জল কোন খাদ্যের ওপর পড়ে, তাহলে সেই খাবার অশুচি হবে| অশুচি পাত্রের যে কোন পানীয় অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মধ্যে অবস্থিত যে কোনো খাদ্য সামগ্রীর ওপরে জল দেওয়া যায়, তা অশুচি হবে এবং এই ধরনের সব পাত্রে সব প্রকার পানীয় জিনিস অশুচি হবে।