Leviticus 11:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কোন দ্রব্যের উপরে তাদের মৃতদেহের কিঞ্চিৎ পড়ে তবে তা নাপাক হবে এবং যদি তন্দুরে কিংবা চুলাতে পড়ে তবে তা ভেঙে ফেলতে হবে; তা নাপাক, তোমাদের পক্ষে নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কোনো দ্রব্যের উপরে তাদের মৃতদেহ থেকে কিছুটা পড়ে যায়, তাহলে সেই জিনিস অশুচি হবে; উনুন অথবা রান্নার বাসন ভেঙে ফেলতে হবে; ওগুলি অশুচি এবং তোমরা ওই উপাদানগুলিকে অশুচি বিবেচনা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কোন দ্রব্যের উপরে তাহাদের শবের কিঞ্চিৎ পড়ে, তাহা অশুচি হইবে; এবং যদি তুন্দুরে কিম্বা চুলাতে পড়ে, তবে তাহা ভাঙ্গিয়া ফেলিতে হইবে; তাহা অশুচি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কোন দ্রব্যের উপরে তাহাদের শবের কিঞ্চিৎ পড়ে তবে তাহা অশুচি হইবে, এবং যদি তুন্দুরে কিম্বা চুলাতে পড়ে, তবে তাহা ভাঙ্গিয়া ফেলিতে হইবে; তাহা অশুচি, তোমাদের পক্ষে অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলোর মরা দেহ কোন কিছুর উপর পড়লে তা-ও অশুচি হয়ে যাবে। এগুলো কোন তন্দুরে বা কোন চুলায় পড়লে তা ভেংগে ফেলতে হবে। সেই তন্দুর বা চুলা অশুচি, আর তোমাদের তা অশুচি বলেই মানতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলোর মৃতদেহ কোন কিছুর উপর পড়লে তা-ও নাপাক হয়ে যাবে। এগুলো কোন তন্দুরে বা কোন চুলায় পড়লে তা ভেংগে ফেলতে হবে। সেই তন্দুর বা চুলা নাপাক, আর তোমাদের তা নাপাক বলেই মানতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন দ্রব্যের উপরে যদি এদের মৃতদেহের কোন অংশ পড়ে তবে তা অশুচি হবে। যদি তন্দুর কিম্বা উনুনে পড়ে তবে তা ভেঙ্গে ফেলতে হবে। তা অশুচি, তোমরা সেটিকে অশুচি বলে গণ্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি মৃত অশুচি প্রাণীর কোন অঙ্গ কোন কিছুর ওপর পড়ে, তাহলে সেই জিনিসটা অশুচি হবে| এটা মাটির উনুন অথবা রুটি সেঁকার মাটির পাত্র হলে তা অবশ্যই ভেঙ্গে টুকরো করে ফেলতে হবে| সেই সমস্ত জিনিস আর শুচি করা যাবে না| সেগুলি তোমাদের কাছে সবসময়েই অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কোনো জিনিসের ওপরে তাদের মৃতদেহের কিছু অংশ পড়ে, তা অশুচি হবে এবং যদি উনানে কিংবা রান্নার পাত্রে পড়ে, তবে তা ভেঙে ফেলতে হবে; তা অশুচি, তোমাদের জন্যে অশুচি থাকবে।