Leviticus 11:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল ফোয়ারা কিংবা যে কূপে অনেক পানি থাকে, তা পাক-পবিত্র হবে; কিন্তু যাতে তাদের মৃতদেহের স্পর্শ লাগবে তা-ই নাপাক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদিকে, জলধারা অথবা চৌবাচ্চা শুচি রাখতে হবে, কিন্তু কেউ যদি কোনো মৃতদেহ স্পর্শ করে, সে অশুচি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের পক্ষে অশুচি থাকিবে। কেবল উনুই কিম্বা যে কূপে অনেক জল থাকে, তাহা শুচি হইবে; কিন্তু যাহাতে তাহাদের শব স্পৃষ্ট হইবে, তাহাই অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল উনুই কিম্বা যে কূপে অনেক জল থাকে, তাহা শুচি হইবে; কিন্তু যাহাতে তাহাদের শবের স্পর্শ লাগিবে তাহাই অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সেগুলো যদি কোন ফোয়ারা কিম্বা কূয়ার মধ্যে পড়ে তবে সেই ফোয়ারা বা কূয়া অশুচি হবে না; কিন্তু এদের মরা দেহ যে ছোঁবে সে নিজে অশুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সেগুলো যদি কোন ঝর্ণা কিংবা কূয়ার মধ্যে পড়ে তবে সেই ঝর্ণা বা কূয়া নাপাক হবে না; কিন্তু এদের মৃতদেহ যে ছোঁবে সে নিজে নাপাক হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু কোন ঝরণা বা কুয়ো, যাতে অনেক জল আছে সেগুলি শুচি থাকবে। কিন্তু যেগুলিতে এদের মৃতদেহের ছোঁয়া লাগবে সেগুলি অশুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন ঝর্ণা বা জল জমে এমন কোন কূপ শুচি থাকলেও যে মানুষ কোন অশুচি প্রাণীর দেহ স্পর্শ করে সে অশুচি হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঝরনা কিংবা যে কুয়োতে অনেক জল থাকে, তা শুচি হবে; কিন্তু যাতে তাদের মৃতদেহ স্পৃষ্ট হবে, তাই অশুচি হবে।