Leviticus 11:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের মৃতদেহের কিঞ্চিৎ যদি কোন বপনীয় বীজে পড়ে তবে তা পাক-পবিত্র থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মৃতদেহের কিছুটা যদি বপনীয় বীজের উপরে পতিত হয়, বীজগুলি শুচি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের শবের কিঞ্চিৎ যদি কোন বপনীয় বীজে পড়ে, তবে তাহা শুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের শবের কিঞ্চিৎ যদি কোন বপনীয় বীজে পড়ে, তবে তাহা শুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জমিতে বুনবার জন্য রাখা কোন বীজের উপর যদি এগুলোর কোন মরা দেহ পড়ে তবে তা অশুচি হবে না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জমিতে বুনবার জন্য রাখা কোন বীজের উপর যদি এগুলোর কোন মৃতদেহ পড়ে তবে তা নাপাক হবে না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের মৃতদেহের কোন অংশ যদি বপনের জন্য নির্দিষ্ট কোন বীজের উপর পড়ে তবে তা শুচি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি মৃত অশুদ্ধ প্রাণীদের কোনো অংশ বপন করার কোন বীজের ওপর পড়ে, তাহলে সেই বীজ তখনও শুচিই থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের মৃতদেহের কোনো অংশ যদি কোনো বপন করা বীজে পড়ে, তবে তা শুচি থাকবে।