Leviticus 11:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যেগুলো জাবর কাটে, কিংবা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাদের মধ্যে তোমরা এই সমস্ত পশু ভোজন করবে না। উট তোমাদের পক্ষে হারাম, কেননা সে জাবর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘পশুদের মধ্যে যে পশুরা কেবল জাবর কাটে অথবা কেবল দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তোমরা কোনোভাবে সেই পশু ভক্ষণ করবে না। উট যদিও জাবর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তাই আনুষ্ঠানিকভাবে তোমাদের পক্ষে উট অশুচি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহারা জাওর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহাদের মধ্যে তোমরা এই এই পশু ভোজন করিবে না। উষ্ট্র তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহারা জাবর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুর বিশিষ্ট, তাহাদের মধ্যে তোমরা এই এই পশু ভোজন করিবে না। উষ্ট্র তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাবর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন কোন পশু কেবল জাবর কাটে, আবার কোন কোন পশুর কেবল চেরা খুর আছে; সেগুলো তোমাদের খাওয়া চলবে না। উট জাবর কাটলেও তার খুর চেরা নয়, সেইজন্য তা তোমাদের পক্ষে অশুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন কোন পশু কেবল জাবর কাটে, আবার কোন কোন পশুর কেবল চেরা খুর আছে; সেগুলো তোমাদের জন্য হারাম। উট জাবর কাটলেও তার খুর চেরা নয়, সেইজন্য তা তোমাদের পক্ষে নাপাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে সব পশু শুধু জাবর কাটে কিম্বা যেগুলির খুর শুধু দ্বিখণ্ডিত সেই পশু তোমাদের ভক্ষ্য হবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ তা জাবর কাটে বটে, কিন্তু তার খুর দ্বিখণ্ডিত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিছু জন্তু আবার জাবর কাটে কিন্তু তাদের পায়ের খুর দু’ভাগ করা নয়, তোমরা সে সব জন্তু খাবে না| উট, পাহাড়ের শাফন এবং খরগোশ হল সেই রকম| তাই তারা তোমাদের পক্ষে অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা জাবর কাটে, কিংবা দুই টুকরো খুরবিশিষ্ট, তাদের মধ্যে তোমরা এই এই পশু খাবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে বটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়।