Leviticus 11:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাটির উপরে ঘুরে বেড়ানোই হোক কিংবা চার পায়ে কিংবা ততোধিক পায়ে গমনকারী হোক, যে কোন ভূচর কীট হোক, তোমরা তা ভোজন করো না, তা ঘৃণার বস্তু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভূমিতে গমনশীল কোনো প্রাণী তোমরা ভোজন করবে না; হতে পারে তারা পেটে অথবা চার পায়ে কিংবা ততোধিক পায়ে ভর দিয়ে চলে; সেগুলি ঘৃণিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উরোগামী হউক কিম্বা চারি পদে কিম্বা ততোধিক পদে গমনকারী হউক, যে কোন ভূচর কীট হউক, তোমরা তাহা ভোজন করিও না, তাহা ঘৃণার্হ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উরোগামী হউক কিম্বা চারি পদে কিম্বা ততোধিক পদে গমনকারী হউক, যে কোন ভূচর কীট হউক, তোমরা তাহা ভোজন করিও না, তাহা ঘৃণার্হ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাটির উপর ঘুরে বেড়ানো ছোটখাটো কোন প্রাণীই তোমরা খাবে না। সেগুলো সবই ঘৃণার জিনিস- সেগুলো পেটের উপর ভর দিয়েই চলুক আর চার পায়ে বা অনেক পায়েই হাঁটুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাটির উপর ঘুরে বেড়ানো ছোটখাটো কোন প্রাণীই তোমরা খাবে না। সেগুলো সবই ঘৃণার জিনিস- সেগুলো পেটের উপর ভর দিয়েই চলুক আর চার পায়ে বা অনেক পায়েই হাঁটুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বুকে ভর দিয়ে চলা, চার কিম্বা ততোধিক পায়ে হাঁটা কোন রকমের পোকামাকড় তোমরা ভক্ষণ করবে না। সেগুলি ঘৃর্ণাহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পেটের ওপর ভর দিয়ে হাঁটা অথবা চার পা দিয়ে হাঁটা সরীসৃপ বা যে সমস্ত প্রাণীর অনেকগুলো পা তাদের অবশ্যই আহার করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বুকে হেঁটে চলা হোক কিংবা চার পায়ে কিংবা অনেক পায়ে হেঁটে চলা হোক, যে কোনো বুকে হেঁটে চলা কীট হোক, তোমরা তা খেও না, তা ঘৃণিত।