Leviticus 11:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাটির উপরে ঘুরে বেড়ানো কোন কীট দ্বারা তোমরা নিজেদের ঘৃণার বস্তু করো না ও সেই সবের দ্বারা নিজেদের নাপাক করো না, পাছে তা দ্বারা নাপাক হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই পতঙ্গগুলির মধ্যে থেকে কোনো কিছুর দ্বারা তোমরা নিজেদের অশুচি করো না। তাদের কাজে লাগিয়ে অথবা তাদের দ্বারা তোমরা অশুচি হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন উরোগামী কীট দ্বারা তোমরা আপনাদিগকে ঘৃণার্হ করিও না, ও সেই সকলের দ্বারা আপনাদিগকে অশুচি করিও না, পাছে তদ্দ্বারা অশুচি হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন উরোগামী কীট দ্বারা তোমরা আপনাদের ঘৃণার্হ করিও না, ও সেই সকলের দ্বারা আপনাদিগকে অশুচি করিও না, পাছে তদ্দ্বারা অশুচি হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলোর কোনটা দিয়ে তোমরা নিজেদের ঘৃণার পাত্র করে তুলবে না। তোমরা সেগুলো দিয়ে নিজেদের অশুচি করবে না কিম্বা সেগুলোকে তোমাদের অশুচি করতে দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলোর কোনটা দিয়ে তোমরা নিজেদের ঘৃণার পাত্র করে তুলবে না। তোমরা সেগুলো দিয়ে নিজেদের নাপাক করবে না কিংবা সেগুলোকে তোমাদের নাপাক করতে দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বুকে ভর দিয়ে চলা কোন কীট স্পর্শ করে তোমরা নিজেদের ঘৃর্ণাহ করো না, সেগুলির দ্বারা নিজেদের অপবিত্র করো না, তাহলে তোমরা অশুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত প্রাণী তোমাদের যেন নোংরা না করে| তোমরা অশুচি হয়ো না,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোনো বুকে হেঁটে চলা কীটের মাধ্যমে তোমরা নিজেদেরকে ঘৃণিত কোরো না ও সেই সবের মাধ্যমে নিজেদেরকে অশুচি কোরো না, পাছে তার মাধ্যমে অশুচি হও।