Leviticus 11:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌; অতএব তোমরা নিজেদের পবিত্র কর; পবিত্র হও, কেননা আমি পবিত্র; তোমরা ভূমির উপরে ঘুরে বেড়ানো কোন রকমের জীব দ্বারা নিজেদের নাপাক করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু; তোমরা উৎসর্গীকৃত ও পবিত্র হও, কেননা আমি পবিত্র। ভূমিতে গমনশীল কোনো প্রাণী দ্বারা নিজেদের অশুচি কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; অতএব তোমরা আপনাদিগকে পবিত্র কর; পবিত্র হও, কেননা আমি পবিত্র; তোমরা ভূমির উপরে গমনশীল কোন প্রকার উরোগামী জীব দ্বারা আপনাদিগকে অপবিত্র করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; অতএব তোমরা আপনাদের পবিত্র কর; পবিত্র হও, কেননা আমি পবিত্র; তোমরা ভূমির উপরে গমনশীল কোন প্রকার উরোগামী জীব দ্বারা আপনাদের অপবিত্র করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। সেইজন্য তোমরা আমার উদ্দেশ্যে নিজেদের আলাদা করে রাখবে এবং পবিত্র হবে, কারণ আমি পবিত্র। মাটির উপরে ঘুরে বেড়ানো ছোটখাটো কোন প্রাণী দিয়ে তোমরা নিজেদের অশুচি করবে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্‌ তোমাদের মাবুদ। সেইজন্য তোমরা আমার উদ্দেশ্যে নিজেদের আলাদা করে রাখবে এবং পবিত্র হবে, কারণ আমি পবিত্র। মাটির উপরে ঘুরে বেড়ানো ছোটখাটো কোন প্রাণী দিয়ে তোমরা নিজেদের নাপাক করবে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর। তোমরা নিজেদের শুদ্ধ কর, পবিত্র হও, কেননা আমি পবিত্র। তোমরা ভূমিতলে বিচরণশীল, বুকে ভর দিয়ে চলা কোন প্রাণী স্পর্শ করে নিজেদের অপবিত্র করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমিই তোমাদের প্রভু ঈশ্বর! আমি পবিত্র, তাই তোমরাও তোমাদের নিজেদের পবিত্র রেখো| ঐ সমস্ত বুকে হাঁটা প্রাণীদের সংস্পর্শে নিজেদের অশুচি করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; অতএব তোমরা নিজেদেরকে পবিত্র কর; পবিত্র হও, কারণ আমি পবিত্র; তোমরা মাটির ওপরে চলা কোনো ধরনের বুকে হেঁটে চলা জীবের মাধ্যমে নিজেদেরকে অপবিত্র কোরো না।