Leviticus 11:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌ হবার জন্য মিসর দেশ থেকে তোমাদেরকে এনেছি; অতএব তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভু মিশর থেকে তোমাদের বের করে এনেছি, যেন তোমাদের ঈশ্বর হতে পারি; অতএব, তোমরা পবিত্র হও, যেমন আমি পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিসর দেশ হইতে তোমাদিগকে আনিয়াছি; অতএব তোমরা পবিত্র হইবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিসর দেশ হইতে তোমাদিগকে আনিয়াছি; অতএব তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমি সদাপ্রভু; তোমাদের ঈশ্বর হওয়ার জন্য আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমি মাবুদ; তোমাদের আল্লাহ্‌ হওয়ার জন্য আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর হওয়ার জন্যই মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি। অতএব তোমরা পবিত্র হও, কারণ আমি পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের মিশর থেকে এনেছি যাতে তোমরা আমার বিশিষ্ট লোকজন হতে পারো এবং আমি তোমাদের ঈশ্বর হতে পারি| আমি পবিত্র তাই তোমরাও অবশ্যই পবিত্র হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হবার জন্য মিশর দেশ থেকে তোমাদেরকে এনেছি; অতএব তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র।