Leviticus 11:47 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে পাক, নাপাক দ্রব্যের ও খাদ্য অখাদ্য প্রাণীর পার্থক্য জানা যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অশুচি ও শুচির মধ্যে এবং খাদ্য ও অখাদ্য জীবিত প্রাণীদের মধ্যে তোমরা অবশ্যই পার্থক্য রাখবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে শুচি অশুচি দ্রব্যের ও খাদ্য অখাদ্য প্রাণীর প্রভেদ জানা যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে শুচি, অশুচি দ্রব্যের ও খাদ্য অখাদ্য প্রাণীর প্রভেদ জানা যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন্টা শুচি আর কোন্টা অশুচি, কোন্ পশুর মাংস তোমরা খেতে পারবে আর কোন্ পশুর মাংস তোমরা খেতে পারবে না তা বুঝে তোমাদের চলতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন্টা পাক আর কোন্টা নাপাক, কোন্ পশুর গোশ্ত তোমাদের জন্য হালাল আর কোন্ পশুর গোশ্ত তোমাদের জন্য হারাম তা বুঝে তোমাদের চলতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর দ্বারা শুচি ও অশুচি বস্তু, ভক্ষ্য ও অভক্ষ্য সমস্ত প্রাণীর পার্থক্য নির্ণয় করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত উপদেশ সাধারণ মানুষকে শুচি প্রাণীদের থেকে অশুচি প্রাণীদের আলাদা করতে সাহায্য করবে যেন তারা জানতে পারে কোন প্রাণীদের আহার করা এবং কোন প্রাণীদের আহার না করা উচিৎ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে শুচি অশুচি জিনিসের ও খাদ্য অখাদ্য প্রাণীর পার্থক্য জানা যায়।”