Leviticus 11:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তাদের গোশ্‌ত ভোজন করো না এবং তাদের মৃতদেহ স্পর্শ করো না; তারা তোমাদের পক্ষে হারাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তাদের মাংস খাবে না কিংবা তাদের মৃতদেহও ছোঁবে না; তোমাদের পক্ষে এগুলি অশুচি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা তাহাদের মাংস ভোজন করিও না, এবং তাহাদের শবও স্পর্শ করিও না; তাহারা তোমাদের পক্ষে অশুচি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা তাহাদের মাংস ভোজন করিও না, এবং তাহাদের শবও স্পর্শ করিও না; তাহারা তোমাদের পক্ষে অশুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলোর মাংস তোমরা খাবে না এবং তাদের মৃতদেহও ছোঁবে না। এগুলো তোমাদের পক্ষে অশুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলোর গোশ্‌ত তোমাদের জন্য হারাম এবং তাদের মৃতদেহও ছোঁবে না। এগুলো তোমাদের পক্ষে নাপাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এই সব পশুর মাংস খাবে না এবং তাদের মৃতদেহ স্পর্শ করবে না। এই সব পশু তোমরা অশুচি বলে গণ্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব প্রাণীর মাংস খাবে না| এমনকি তাদের মৃত দেহও স্পর্শ করবে না, তা তোমাদের পক্ষে অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তাদের মাংস খেও না এবং তাদের মৃতদেহও স্পর্শ কোরো না; তারা তোমাদের পক্ষে অশুচি।