Leviticus 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জলচর প্রাণীদের মধ্যে তোমরা এসব ভোজন করতে পার; জলাশয়ে, সমুদ্রে কি নদীতে স্থিত প্রাণীদের মধ্যে ডানা ও আঁশবিশিষ্ট প্রাণী তোমাদের খাদ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সমুদ্রের জলে ও জলস্রোতে বসবাসকারী সব প্রাণীর মধ্যে যেগুলির ডানা ও আঁশ আছে সেগুলি তোমরা খেতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলজন্তুদের মধ্যে তোমরা এই সকল ভোজন করিতে পার; জলাশয়ে, সমুদ্রে কি নদীতে স্থিত জন্তুর মধ্যে ডানা ও আঁইসবিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলচর প্রাণীদের মধ্যে তোমরা এই সকল ভোজন করিতে পার; জলাশয়ে, সমুদ্রে কি নদীতে স্থিত প্রাণীদের মধ্যে ডানা ও আঁইসবিশিষ্ট প্রাণী তোমাদের খাদ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সমুদ্র ও নদীর জলে যে সব প্রাণী বাস করে তাদের মধ্যে যাদের ডানা এবং গায়ে আঁশ আছে সেগুলো তোমরা খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সমুদ্র ও নদীর পানিতে যে সব প্রাণী বাস করে তাদের মধ্যে যাদের ডানা এবং গায়ে আঁশ আছে সেগুলো তোমাদের জন্য হালাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলচর প্রাণীদের মধ্যে তোমরা নিম্নবর্ণিত প্রাণীসমূহ ভক্ষণ করতে পার। জলাশয়ে, সমুদ্রে কিম্বা নদীতে যে সব প্রাণী থাকে তাদের মধ্যে যেগুলির পাখনা এবং আঁশ আছে সেগুলি তোমাদের খাদ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন প্রাণী সমুদ্রে বা নদীতে বাস করে এবং যদি প্রাণীটির পাখনা ও আঁশ থাকে, তাহলে তোমরা সেই প্রাণী খেতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জলে বাস করা জন্তুদের মধ্যে তোমরা এই সব খেতে পার; সমুদ্রে কি নদীতে অবস্থিত জন্তুর মধ্যে ডানা ও আঁশবিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য।