Leviticus 12:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই স্ত্রী তেত্রিশ দিন পর্যন্ত তার নাপাক রক্তস্র্রাব অবস্থায় থাকবে; যতদিন পাক-পবিত্র হবার দিন পূর্ণ না হয় ততদিন সে কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না এবং পবিত্র স্থান প্রবেশ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মহিলাটি তার রক্তস্রাব থেকে শুদ্ধ হওয়ার জন্য তেত্রিশ দিন অপেক্ষা করবে। তার শুচিশুদ্ধ হওয়ার দিনগুলি অতিবাহিত না হওয়া পর্যন্ত সে কোনোভাবে পবিত্র বস্তু স্পর্শ করবে না অথবা পবিত্রস্থানে যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে স্ত্রী তেত্রিশ দিন পর্য্যন্ত আপনার শৌচার্থ রক্তস্রাব অবস্থায় থাকিবে; যাবৎ শৌচার্থ দিন পূর্ণ না হয়, তাবৎ সে কোন পবিত্র বস্তু স্পর্শ করিবে না, এবং ধর্ম্মধামে প্রবেশ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই স্ত্রী তেত্রিশ দিন পর্যন্ত আপনার শৌচার্থ রক্তস্র্রাব অবস্থায় থাকিবে; যাবৎ শৌচার্থ দিন পূর্ণ না হয়, তাবৎ সে কোন পবিত্র বস্তু স্পর্শ করিবে না, এবং ধর্মধামে প্রবেশ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই স্ত্রীলোককে তার রক্তস্রাব থেকে শুচি হবার জন্য তেত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার শুচি হওয়ার আগের এই দিনগুলো কেটে না যাওয়া পর্যন্ত সে কোন পবিত্র জিনিস ছুঁতে পারবে না কিম্বা পবিত্র তাম্বু-ঘরের এলাকায় যেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই স্ত্রীলোককে তার রক্তস্রাব থেকে পাক-সাফ হবার জন্য তেত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পাক-সাফ হওয়ার আগের এই দিনগুলো কেটে না যাওয়া পর্যন্ত সে কোন পবিত্র জিনিস ছুঁতে পারবে না কিংবা পবিত্র তাম্বু-ঘরের এলাকায় যেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর সেই নারী তেত্রিশ দিন পর্যন্ত রক্তস্রাবজনিত অশৌচ অবস্থায় থাকবে। অশৌচের কাল গত না হওয়া পর্যন্ত সে কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না বা মন্দিরে প্রবেশ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তার রক্তক্ষয় থেকে সে শুচি হবে 33 দিন পর| যা কিছু পবিত্র অবশ্যই তার কোনো কিছুই সে স্পর্শ করতে পারবে না| যতক্ষণ না তার শুচিকরণ শেষ হচ্ছে, সে অবশ্যই কোন পবিত্র স্থানে ঢুকতে পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে স্ত্রী তেত্রিশ দিন পর্যন্ত নিজে শুদ্ধকরণ রক্তস্রাব অবস্থায় থাকবে; যতক্ষণ শুদ্ধিকরণের দিন পূর্ণ না হয়, ততক্ষণ সে কোনো পবিত্র পোশাক স্পর্শ করবে না এবং পবিত্র জায়গায় প্রবেশ করবে না।