Leviticus 12:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি সে কন্যা সন্তান প্রসব করে তবে যেমন নাপাকীতার সময়ে হয়ে থাকে তেমনি দুই সপ্তাহ নাপাক থাকবে। পরে সে ছেষট্টি দিন পর্যন্ত রক্তস্রাবজনিত নাপাক অবস্থায় থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি সে একটি মেয়ের জন্ম দেয়, তাহলে দুই সপ্তাহের জন্য তার অশুদ্ধতা থাকবে, যেমন ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। তারপর তার রক্তস্রাব থেকে শুচিশুদ্ধ হওয়ার জন্য তাকে ছেষট্টি দিন অবশ্যই প্রতীক্ষা করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি সে কন্যা প্রসব করে, তবে যেমন অশৌচকালে, তেমনি দুই সপ্তাহ অশুচি থাকিবে; পরে সে ছেষট্টি দিবস আপনার শৌচার্থ রক্তস্রাব অবস্থায় থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সে কন্যা প্রসব করে, তবে যেমন অশৌচকালে, তেমনি দুই সপ্তাহ অশুচি থাকিবে; পরে সে ছেষট্টি দিবস আপনার শৌচার্থ রক্তস্রাব অবস্থায় থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তার মেয়ে হয় তবে তার মাসিকের সময়ের মতই সে অশুচি হবে, কিন্তু তার এই অশুচি অবস্থা চলবে দু’সপ্তা। তারপর তাকে তার রক্তস্রাব থেকে শুচি হওয়ার জন্য ছেষট্টি দিন অপেক্ষা করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তার মেয়ে হয় তবে তার মাসিকের সময়ের মতই সে নাপাক হবে, কিন্তু তার এই নাপাক অবস্থা চলবে দু’সপ্তা। তারপর তাকে তার রক্তস্রাব থেকে পাক-সাফ হওয়ার জন্য ছেষট্টি দিন অপেক্ষা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন নারী কন্যা সন্তান প্রসব করে তবে ঋতুকালীন অশৌচের মত তার অশৌচের কাল হবে দুসপ্তাহ। সে ছেষট্টি দিন পর্যন্ত রক্তস্রাবজনিত অশৌচ অবস্থায় থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি স্ত্রীলোকটি এক শিশুকন্যার জন্ম দেয়, তাহলে তার মাসিক সময়ের রক্তপাতের মতই দু সপ্তাহ ধরে সে অশুচি থাকবে| তার রক্তক্ষয় থেকে 66 দিন পর্যন্ত কাটিয়ে সে শুচি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি সে মেয়ের জন্ম দেয়, তবে যেমন অশৌচের দিনের, তেমনি দুই সপ্তাহ অশুচি থাকবে; পরে সে ছেষট্টি দিন নিজের শুদ্ধকরণ রক্তস্রাব অবস্থায় থাকবে।