Leviticus 12:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পুত্র কিংবা কন্যা প্রসবের পাক-পবিত্র হবার দিন সমপূর্ণ হলে সে পোড়ানো-কোরবানীর জন্য এক বছরের একটি ভেড়ার বাচ্চা এবং গুনাহ্‌-কোরবানীর জন্য একটি কবুতরের বাচ্চা কিংবা একটি ঘুঘু জমায়েত-তাঁবুর দ্বারে ইমামের কাছে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যখন একটি ছেলে অথবা মেয়ের জন্য তার শুচিশুদ্ধ হওয়ার দিনগুলি অতিবাহিত হয়, হোমবলির জন্য এক বর্ষীয় মেষশাবক ও পাপার্থক বলির জন্য একটি কপোতশাবক অথবা একটি ঘুঘু সে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে যাজকের কাছে আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পুত্র কিম্বা কন্যা প্রসবের শৌচার্থক দিন সম্পূর্ণ হইলে সে হোমবলির জন্য এক বর্ষীয় একটী মেষবৎস, এবং পাপার্থক বলির জন্য একটী কপোতশাবক কিম্বা একটী ঘুঘু সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পুত্র কিম্বা কন্যা প্রসবের শৌচার্থক দিন সম্পূর্ণ হইলে সে হোমবলির জন্য একবর্ষীয় একটি মেষবৎস, এবং পাপার্থক বলির জন্য একটি কপোতশাবক কিম্বা একটি ঘুঘু সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ছেলে বা মেয়ের জন্মের পরে তার শুচি হওয়ার আগের দিনগুলো কেটে যাবার পর তাকে মিলন-তাম্বুর দরজার সামনে পুরোহিতের কাছে পোড়ানো-উৎসর্গের জন্য এক বছরের একটা ভেড়ার বাচ্চা এবং পাপ-উৎসর্গের জন্য একটা কবুতর কিম্বা একটা ঘুঘু নিয়ে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ছেলে বা মেয়ের জন্মের পরে তার পাক-সাফ হওয়ার আগের দিনগুলো কেটে যাবার পর তাকে মিলন-তাম্বুর দরজার সামনে ইমামের কাছে পোড়ানো-কোরবানীর জন্য এক বছরের একটা ভেড়ার বাচ্চা এবং গুনাহের কোরবানীর জন্য একটা কবুতর কিংবা একটা ঘুঘু নিয়ে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে পুত্র কিম্বা কন্যা প্রসব হেতু অশৌচের কাল গত হলে সে হোমবলির জন্য এক বছর বয়সের একটি মেষশাবক এবং প্রায়শ্চিত্ত বলির জন্য একটি পায়রা কিংবা ঘুঘু সম্মিলন শিবিরের সম্মুখে পুরোহিতের কাছে উপস্থিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শুচিকরণের সময় শেষ হলে একটি শিশু কন্যা বা পুত্রের নতুন প্রসূতি, সমাগম তাঁবুতে অবশ্যই বিশেষ ধরণের উৎসর্গ আনবে| সে সমাগম তাঁবুর প্রবেশ পথে যাজককে অবশ্যই ঐসব উৎসর্গ বস্তুগুলি দেবে| দগ্ধ নৈবেদ্যর জন্য আনতে হবে এক বছর বয়সী মেষশাবক এবং একটি ঘুঘু পাখী বা বাচ্চা পায়রা আনবে পাপ মোচনের নৈবেদ্যর জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ছেলে কিংবা মেয়ের জন্মের শুদ্ধিকরণের দিন সম্পূর্ণ হলে সে হোমবলির জন্য এক বছরের একটি মেষ এবং পাপের বলির জন্য একটি পায়রার শাবক কিংবা একটি ঘুঘু সমাগম তাঁবুর প্রবেশ দরজায় যাজকের কাছে আনবে।