Leviticus 12:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম মাবুদের সম্মুখে তা কোরবানী করে সেই স্ত্রীর জন্য কাফ্ফারা দেবে, তাতে সে তার রক্তস্রাব থেকে পাক-সাফ হবে। পুত্র কিংবা কন্যা প্রসবকারিণীর জন্য এই ব্যবস্থা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার জন্য প্রায়শ্চিত্ত সাধনার্থে সদাপ্রভুর যাজক সেগুলি উৎসর্গ করবে এবং পরে ওই মহিলা তার রক্তস্রাব থেকে আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ হবে। “ ‘এই নিয়মাবলি ওই মহিলার জন্য, যে একটি ছেলে অথবা একটি মেয়ের জন্ম দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সদাপ্রভুর সম্মুখে তাহা উৎসর্গ করিয়া সেই স্ত্রীর নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে সে আপন রক্তস্রাব হইতে শুচি হইবে। পুত্র কিম্বা কন্যা প্রসবকারিণীর জন্য এই ব্যবস্থা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সদাপ্রভুর সম্মুখে তাহা উৎসর্গ করিয়া সেই স্ত্রীর নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে সে আপন রক্তস্রাব হইতে শুচি হইবে। পুত্র কিম্বা কন্যা প্রসবকারিণীর জন্য এই ব্যবস্থা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সেগুলো সদাপ্রভুর সামনে উৎসর্গ করে তার অশুচিতা ঢাকা দেবে, আর তারপর সে তার রক্তস্রাবের অশুচি অবস্থা থেকে শুচি হবে। সন্তান জন্মের পর স্ত্রীলোকের জন্য এই হল নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সেগুলো মাবুদের সামনে কোরবানী দিয়ে তার নাপাকী ঢাকা দেবে, আর তারপর সে তার রক্তস্রাবের নাপাক অবস্থা থেকে পাক-সাফ হবে। সন্তান জন্মের পর স্ত্রীলোকের জন্য এই হল নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত প্রভু পরমেশ্বরের সম্মুখে তা উৎসর্গ করবে এবং সেই নারীর জন্য প্রায়শ্চিত্ত করবে। তাহলে সে রক্তস্রাবজনিত অশৌচ থেকে শুচি হবে। পুত্র কিম্বা কন্যা প্রসবিনী নারীর জন্য এই বিধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি স্ত্রীলোকটি একটি মেষ দিতে অক্ষম হয় তবে সে দুটি ঘুঘু বা দুটি বাচ্চা পায়রা আনতে পারে| একটি পাখী হবে হোমবলির জন্য নির্দিষ্ট আর একটি পাপ মোচনের নৈবেদ্যর জন্য| যাজক ঐ সমস্ত নৈবেদ্য প্রভুর কাছে নিবেদন করে তাকে পাপমুক্ত করবে| এবং সে তার রক্তক্ষয়ের থেকে শুচি হবে| এগুলি হল একজন নারীর জন্য নির্দিষ্ট নিয়মাবলী, যে নারী একটি শিশু পুত্র বা এক শিশু কন্যার জন্ম দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক সদাপ্রভুর সামনে তা উৎসর্গ করে সে স্ত্রীর জন্যে প্রায়শ্চিত্ত করবে, তাতে সে নিজের রক্তস্রাব থেকে শুচি হবে। ছেলে কিংবা মেয়ের জন্মদাত্রীর জন্য এই ব্যবস্থা।